সর্বশেষ

অ্যানফিল্ডে লিডস ইউনাইটেডের বিপক্ষে হোঁচট খেল লিভারপুল

  • 3:39 pm - January 02, 2026
  • পঠিত হয়েছে:১০৩ বার
. ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ জানুয়ারি-বল দখলে তো বটেই, আক্রমণেও একচেটিয়া আধিপত্য করল লিভারপুল। কিন্তু ম্যাচে ব্যবধান গড়ে দেওয়ার মতো কিছুই করতে পারলেন না উগো একিটিকে ও ফ্লোহিয়ান ভিয়েৎসরা। ফলে দুর্বল লিডস ইউনাইটেডের বিপক্ষে আবার পয়েন্ট হারিয়ে নতুন বছর শুরু হলো আর্না স্লটের দলের।

অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

প্রিমিয়ার লিগে টানা তিন ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার জয়ের পর হোঁচট খেল লিভারপুল।

১৯ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শিরোপাধারীরা; শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে তারা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই দুই দলের লড়াইয়ের দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বয়ে যায়। দুই গোলে এগিয়ে গিয়েও সেদিন জিততে পারেনি লিভারপুল। বারবার রং বদলানো সেই ম্যাচ শেষ পর্যন্ত ৩-৩ ড্র হয়েছিল।

ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখলেও, খুব বেশি ভালো সুযোগ তৈরি করতে পারেনি লিভারপুল। বরং গোলরক্ষকের ভুলে উল্টো প্রথমার্ধে গোল খেতে বসেছিল তারা।

৩২তম মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে দুর্বল শটে লিডসের ইথান আমপাদুর পায়ে বল তুলে দেন আলিসন। প্রতিপক্ষের এমন উপহার পেয়েও অবশ্য কাজে লাগাতে পারেননি তিনি, তার দুর্বল শট ছুটে এসে রুখে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক।

বিরতির পরও একইভাবে এগোতে থাকে খেলা। বারবার আক্রমণে ওঠে লিভারপুল; কিন্তু প্রতিপক্ষ শিবিরে ঠিক ভীতি ছড়াতে পারছিল না তারা।৬৯তম মিনিটে ভালো একটি সুযোগ তৈরি হয়, তবে ভার্জিল ফন ডাইকের হেডে বল এক ড্রপ খেয়ে বাইরে যায়।

৭০তম মিনিটে বদলি নেমে ১০ মিনিটের মধ্যে জালে বল পাঠান ডমিনিক ক্যালভার্ট-লুইন। তবে ইংলিশ এই ফরোয়ার্ড অফসাইডে থাকায় বেঁচে যায় লিভারপুল।

বাকি সময়েও লড়াইয়ে তেমন কোনো উন্মাদনা ফেরাতে পারেনি কেউ।

লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত রইল লিডস। ১৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ষোড়শ স্থানে আছে দলটি।

এই শাখার আরও খবর

ইরানে আজকেই হামলার হুমকি ট্রাম্পের, রিয়াদে ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি বলেছেন, রোববারই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে…

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকের গালে থাপ্পড় মারতে পারেন শিক্ষার্থীর বাবা

ওটিএন বাংলা রিপোর্ট: শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া শিক্ষকের গালে থাপ্পড় মারার অধিকার তাঁর বাবার রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী। টঙ্গীর একটি…

ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষে গ্রেপ্তার ১ হাজার, উত্তাল প্যারিস-মার্শেই

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থার প্রতিবাদে ফ্রান্সে চলমান গণবিক্ষোভের শেষ দিনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফনে বারবার বাধা, গভীর রাতে কবর খুঁড়লেন মেয়ে ও বোনেরা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ও সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৯০) মরদেহ দাফন কাজে বারবার বাধা দেওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au