সর্বশেষ

নতুন বছরে রিয়াল মাদ্রিদের জন্য দুঃসংবাদ

  • 3:45 pm - January 02, 2026
  • পঠিত হয়েছে:১৫৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ জানুয়ারি-নতুন বছর রিয়াল মাদ্রিদের জন্য ভালো খবর দিয়ে শুরু হচ্ছে না। দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে হাঁটুর চোটে পড়ায় জানুয়ারির শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া স্প্যানিশ সুপার কাপ থেকে ছিটকে পড়েছেন। ফরাসি দৈনিক ল’কিপ জানিয়েছে, বাম হাঁটুতে স্প্রেইন ধরা পড়েছে এই ফরোয়ার্ডের, যার ফলে তাকে কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

এমআরআই রিপোর্টে তার চোটের বিষয়টি নিশ্চিত হয়। ফলে তিনি শুধু আসন্ন লা লিগা ম্যাচই নন, বরং সৌদি আরবে ৭ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত হতে যাওয়া সুপার কাপ–এও খেলতে পারবেন না। রিয়াল মাদ্রিদ সেমিফাইনালে মুখোমুখি হবে জুলিয়ান আলভারেজের অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে, অন্য সেমিফাইনালে খেলবে বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও।

ফরাসি গণমাধ্যম আরও জানায়, গত কয়েক ম্যাচ ধরেই হাঁটুতে অস্বস্তি নিয়ে খেলছিলেন এমবাপ্পে। দৌড়ের গতি ও অ্যাকসেলেরেশন কমে আসায় উদ্বেগ বাড়ে। মৌসুমে একটানা খেলতে থাকায় তার শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং শেষ পর্যন্ত চোটে গড়ায় পরিস্থিতি।

রিয়াল মাদ্রিদের মেডিক্যাল টিম জানিয়েছে, চোটের তীব্রতা নিয়ে আরও পর্যবেক্ষণ চলবে, ফলে পুনর্বাসনের মেয়াদ কিছুটা কমতেও পারে। তবে সুপার কাপে তাকে পাওয়া যাবে না—এটা এখন নিশ্চিত।

চোটের আগে দুর্দান্ত ছন্দে ছিলেন এমবাপ্পে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৪ ম্যাচে ২৯ গোল, যার মধ্যে লা লিগায় ১৮ এবং চ্যাম্পিয়নস লিগে ১১ গোল। ২০২৫ সাল শেষ করেছেন বিশ্ব ফুটবলের বর্ষসেরা গোলদাতা হিসেবে—মোট ৬৬ গোল করে।

এই অবস্থায় রিয়াল মাদ্রিদের সামনে বড় চ্যালেঞ্জ—এতটা গুরুত্বপূর্ণ সময়ে সেরা তারকাকে ছাড়া বড় টুর্নামেন্টে লড়াই করা। এখন নজর শুধু, তিনি কবে সুস্থ হয়ে ফিরতে পারেন।

এই শাখার আরও খবর

ইরানে আজকেই হামলার হুমকি ট্রাম্পের, রিয়াদে ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি বলেছেন, রোববারই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে…

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকের গালে থাপ্পড় মারতে পারেন শিক্ষার্থীর বাবা

ওটিএন বাংলা রিপোর্ট: শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া শিক্ষকের গালে থাপ্পড় মারার অধিকার তাঁর বাবার রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী। টঙ্গীর একটি…

ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষে গ্রেপ্তার ১ হাজার, উত্তাল প্যারিস-মার্শেই

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থার প্রতিবাদে ফ্রান্সে চলমান গণবিক্ষোভের শেষ দিনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফনে বারবার বাধা, গভীর রাতে কবর খুঁড়লেন মেয়ে ও বোনেরা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ও সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৯০) মরদেহ দাফন কাজে বারবার বাধা দেওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au