বিশ্ব

মেলবোর্নের ফিটজরয়ে প্রকাশ্যে গুলিতে নিহত একজন, বন্দুকধারীর সন্ধানে পুলিশ

  • 12:14 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:১৬১ বার
মেলবোর্নের ফিটজরয়ে গভীর রাতে প্রকাশ্যে গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার পর ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩ জানুয়ারি: মেলবোর্নের অভ্যন্তরীণ উপশহর ফিটজরয়ে গভীর রাতে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পরপরই বন্দুকধারীর সন্ধানে ব্যাপক অভিযান শুরু করেছে পুলিশ।

শনিবার মধ্যরাতের ঠিক পরপরই ব্রান্সউইক স্ট্রিট ও কিং উইলিয়ামস স্ট্রিটের সংযোগস্থলে গুলির শব্দ শোনা গেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। প্যারামেডিকরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।

পুলিশ জানায়, হামলাকারী একজন ব্যক্তি একটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে ধরতে বর্তমানে ম্যানহান্ট বা ব্যাপক তল্লাশি অভিযান চলছে।

ঘটনাস্থলে এক ডজনেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করে তদন্ত চালানো হচ্ছে। শনিবার সকালে পুলিশ সেখানে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছে।

ঘটনাস্থলের কাছাকাছি একটি গাড়ির উইন্ডস্ক্রিন ভাঙা অবস্থায় পাওয়া গেছে। পুলিশ খতিয়ে দেখছে, গাড়িটি এই গুলির ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত কি না।

পুলিশ জনগণের সহায়তা চেয়েছে। কেউ যদি ওই এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা দেখে থাকেন বা কারও কাছে ড্যাশক্যাম বা সিসিটিভি ফুটেজ থাকে, তাহলে ভিক্টোরিয়া ক্রাইম স্টপার্সে ১৮০০ ৩৩৩ ০০০ নম্বরে ফোন করতে অথবা www.crimestoppersvic.com.au ওয়েবসাইটে গোপনে তথ্য দিতে অনুরোধ করা হয়েছে।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au