সর্বশেষ

মুস্তাফিজ ইস্যুতে শাহরুখেরও চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই: মদন লাল

  • 10:07 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:৭৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ জানুয়ারি-কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের আগামী আসর খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশের বাঁহাতি পেসারকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা। মদনলাল মনে করেন, বিসিসিআইয়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার ক্ষমতা শাহরুখ খানেরও নেই। ভারতের হয়ে ১৯৮৩ বিশ্বকাপজয়ী সাবেক অলরাউন্ডার সেই সঙ্গে প্রশ্ন তুলেছেন, খেলাধুলায় কেন এত রাজনীতি ঢুকেছে?

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি বল হাতে নিয়মিত পারফর্ম করছেন মুস্তাফিজ। আইপিএলে দল পেতে পারেন, এমন ধারণা ছিল আগে থেকেই। যদিও বাঁহাতি পেসার পুরো মৌসুমের জন্য এনওসি পাবেন কিনা সেটা নিয়ে সংশয় ছিল। সেই সংশয় উপেক্ষা করেই তাকে পেতে আগ্রহ দেখায় আইপিএলের তিন ফ্র্যাঞ্চাইজি। পেসারদের দ্বিতীয় সেটে থাকা বাঁহাতি পেসারের ভিত্তিমূল্য ছিল ২ কোটি ‍রুপি।

মুস্তাফিজকে পেতে শুরুতে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। যদিও একটা সময় পর দিল্লি লড়াই থেকে ছিটকে যায়। সেই সময় চেন্নাইয়ের সঙ্গে লড়াইয়ে যোগ দেয় কলকাতা। দুই দলের চাহিদা থাকায় দ্রুতই দাম বাড়তে থাকে বাঁহাতি পেসারের। একটা সময় চেন্নাইকে হটিয়ে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে নিজেদের করে নেয় শাহরুখ খানের কলকাতা। তবুও তিনি আইপিএল খেলতে পারবেন কিনা সেটা নিয়ে গত কয়েক দিনে সংশয় তৈরি হয়েছে।

ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অংশ, ধর্মীয় কিছু সংগঠন ও ধর্মীয় গুরুরা হুমকি দিয়েছিলেন, যাতে মুস্তাফিজ আইপিএল খেলতে না পারেন। এমন অবস্থায় এক প্রকার বাধ্য হয়েই বাংলাদেশি পেসারকে স্কোয়াড থেকে বাদ দেয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই। যা নিয়ে প্রশ্ন তুলেছেন মদন লাল। তিনি মনে করেন, বিসিসিআই এমন সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই।

‘ইন্ডিয়া টুডে’র সঙ্গে আলাপকালে মদন লাল বলেন, ‘বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের চ্যালেঞ্জ করার ক্ষমতা কারও নেই। এমনকি শাহরুখ খানেরও না; কিন্তু খেলাধুলায় কেন এত রাজনীতি ঢুকছে? আমি জানি না ক্রিকেট কোন দিকে যাচ্ছে।’

২০২৪ সালের জুলাই-আগষ্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। সাম্প্রতিক সময়ে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। সেই ঘটনার পর সম্পর্কের আরও অবনতি হয়েছে। মুস্তাফিজকে সরিয়ে দেয়ার ইস্যুতে মদন লাল মনে করেন, নিশ্চয়ই ওপর মহল থেকে চাপ ছিল।

ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার বলেন, ‘নিশ্চয়ই ওপর মহল থেকে চাপ ছিল। বাংলাদেশে যা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক, কিন্তু খেলোয়াড়দের কেন এর মাঝখানে টেনে আনা হচ্ছে? এখানে শাহরুখ খানের দোষ কোথায়? নিলামে তো একটা কমিটি বসে খেলোয়াড় নির্বাচন করে।’

যদিও মদন লাল স্বীকার করছেন দেশের মানুষের আবেগও বড় একটা বিষয়। তিনি বলেন, ‘দেশের মানুষের আবেগ সব সময়ই বড়। কোটি কোটি মানুষ ক্রিকেট ভালোবাসে বলেই আজ এসব ঘটছে। দিন শেষে দেশই সবার আগে, আর সেই জায়গা থেকে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়তো ভুল নয়।’

এই শাখার আরও খবর

ইরানে আজকেই হামলার হুমকি ট্রাম্পের, রিয়াদে ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি বলেছেন, রোববারই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে…

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকের গালে থাপ্পড় মারতে পারেন শিক্ষার্থীর বাবা

ওটিএন বাংলা রিপোর্ট: শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া শিক্ষকের গালে থাপ্পড় মারার অধিকার তাঁর বাবার রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী। টঙ্গীর একটি…

ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষে গ্রেপ্তার ১ হাজার, উত্তাল প্যারিস-মার্শেই

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থার প্রতিবাদে ফ্রান্সে চলমান গণবিক্ষোভের শেষ দিনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফনে বারবার বাধা, গভীর রাতে কবর খুঁড়লেন মেয়ে ও বোনেরা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ও সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৯০) মরদেহ দাফন কাজে বারবার বাধা দেওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au