সর্বশেষ

সংকট থেকে শক্তি, সন্তান লালনে এ আর রহমানের দর্শন

  • 4:45 pm - January 07, 2026
  • পঠিত হয়েছে:৬১ বার

মেলবোর্ন, ৭ জানুয়ারি- কিংবদন্তী সংগীতশিল্পী এআর রহমান। অস্কার থেকে গ্র্যামি সাফল্যের চূড়ায় যার বসবাস। কিন্তু ঝকঝকে এই সাফল্যের পর্দার আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘ লড়াইয়ের গল্প। শৈশবে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে বড় হওয়া রহমান চান না তার সন্তানেরা বাস্তব থেকে দূরে থাকুক। 

 তাই পরিবারের কোনো খারাপ খবর বা সমস্যা সন্তানদের থেকে লুকিয়ে রাখা নয়, বরং সোজাসুজি ভাগ করে নেওয়াতেই বিশ্বাসী তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের খোলামেলা কথা বলেছেন।

তিনি জানান, তার সন্তানদের বাস্তব পৃথিবীর কঠিন রূপটার মুখোমুখি দাঁড় করাতে চান। ধারে জর্জরিত হওয়া কিংবা পারিবারিক যেকোনো জটিল পরিস্থিতি- সবটাই তিনি সন্তানদের সঙ্গে আলোচনা করেন।

তার কথায়, ‘আমি চাই আমার সন্তানেরা জানুক চারপাশে আসলে কী ঘটছে। কোনো দুঃসংবাদ বা সংকট ওদের থেকে লুকিয়ে রাখায় আমি বিশ্বাস করি না। ওরা সবটা জানুক।’

সন্তানদের এই কঠিন সত্যগুলো জানানো মানে তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা নয়। বরং এর নেপথ্যে রয়েছে এক গভীর শিক্ষা। তিনি চান, প্রতিকূল পরিবেশ থেকে তার সন্তানেরা শিক্ষা নিক এবং মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠুক।

রহমান বলেন, ‘আমি শৈশবে বড় ধরনের আর্থিক বিপর্যয় দেখেছি। মা আর বোনেদের নিয়ে সেই লড়াইটা ছিল ভীষণ কঠিন। তবে সেই দায়বদ্ধতা আর অভিজ্ঞতাগুলোই আমাকে আজকের এই মানুষটা হিসেবে গড়ে তুলেছে।’

 

এই শাখার আরও খবর

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au