বাংলাদেশ

ভারতের উপহারের অ্যাম্বুলেন্সে গণভোটের প্রচার নিয়ে সমালোচনা 

  • 4:50 am - January 21, 2026
  • পঠিত হয়েছে:২২৬ বার
ভারতের উপহারের অ্যাম্বুলেন্সে গণভোটের প্রচার । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ জানুয়ারি- ভারতের দেয়া উপহারের  নাটোর পৌরসভার একটি গুরুত্বপূর্ণ আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স গণভোটের প্রচারণায় ব্যবহারের ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে অ্যাম্বুলেন্সটি ব্যবহারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে মঙ্গলবার থেকে ওই অ্যাম্বুলেন্স দিয়ে ভোটের প্রচারণা বন্ধ করা হয়।

পৌরসভা ও স্থানীয় সূত্র জানায়, অ্যাম্বুলেন্সটির গায়ে গণভোটসংক্রান্ত স্টিকার লাগানো হয় এবং এর সঙ্গে সাউন্ড সিস্টেম সংযুক্ত করে প্রচারণা চালানো হয়। সোমবার বেলা ১১টার দিকে নাটোর পৌরসভার গেটের সামনে প্রথমে এই প্রচার চালানো হয়। পরে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকাতেও একইভাবে গণভোটের পক্ষে প্রচারণা চালানো হয়।

পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের নিদর্শন হিসেবে ২০২২ সালের শুরুতে ভারত সরকার নাটোর পৌরসভা, নাটোর আধুনিক সদর হাসপাতাল এবং সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ সুবিধাসম্পন্ন একটি করে মোট তিনটি আধুনিক অ্যাম্বুলেন্স উপহার দেয়। ওই বছরের ১৬ ফেব্রুয়ারি নাটোর পৌরসভা প্রাঙ্গণে তৎকালীন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরীর কাছে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পৌর এলাকার বাসিন্দারা। সমাজকর্মী আব্দুল্লাহ আল মুনছুর মিন্টু বলেন, জরুরি রোগী পরিবহনের জন্য নির্ধারিত পৌরসভার অ্যাম্বুলেন্স ভোটের প্রচারণায় ব্যবহার করা অত্যন্ত অনৈতিক। এতে একদিকে জরুরি চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটছে, অন্যদিকে প্রশাসনের নজরদারি নিয়েও প্রশ্ন উঠছে। তিনি বলেন, যদি অ্যাম্বুলেন্সটি ভোটের কাজে ব্যবহৃত হয়, তাহলে জরুরি রোগীরা কোথায় যাবে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাগ্ফুরুল হাসান আব্বাসী বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং এ বিষয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান বলেন, সমালোচনার পর অ্যাম্বুলেন্সটি থেকে হ্যাঁ ও না ভোটের সব স্টিকার খুলে ফেলা হয়েছে এবং বর্তমানে সেটি পৌরসভার গ্যারেজে রাখা আছে। তিনি জানান, অ্যাম্বুলেন্সটিকে ভোটের প্রচার গাড়িতে রূপান্তরের বিষয়ে পৌর কর্তৃপক্ষকে আগে জানানো হয়নি। কার নির্দেশে এবং কীভাবে এটি প্রচারণায় ব্যবহার করা হয়েছে, সে বিষয়েও তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au