বিনোদন

মুক্তির আগেই আন্তর্জাতিক স্বত্ব বিক্রিতে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

  • 5:04 pm - November 01, 2026
  • পঠিত হয়েছে:৫৯ বার
বলিউড অভিনেতা শাহরুখ খান।

বলিউড অভিনেতা শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে নতুন রেকর্ড গড়েছে। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ১৭৫ কোটি রুপিতে, যা ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্ব বিক্রির ক্ষেত্রে এখন পর্যন্ত সর্বোচ্চ অঙ্ক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কাছ থেকে ১৮ মিলিয়ন ডলারের বিনিময়ে ‘কিং’-এর আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব কিনে নিয়েছে ফারাস ফিল্মস। ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম কোনো ছবির বিদেশি পরিবেশনা স্বত্বের মূল্য ১০০ কোটি রুপির সীমা ছাড়াল। এর আগে কোনো ভারতীয় সিনেমার আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব এত বেশি দামে বিক্রি হয়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এর আগে শাহরুখ খানের সিনেমাগুলোর আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে ছিল যশরাজ ফিল্মস। তবে এবার সেই দায়িত্ব পেয়েছে ফারাস ফিল্মস। এর আগে প্রভাস অভিনীত ‘সাহো’ সিনেমার বিদেশি পরিবেশনার দায়িত্বও পালন করেছে প্রতিষ্ঠানটি।

মুক্তির আগেই বড় অঙ্কের চুক্তি হলেও ‘কিং’-এর সামনে রয়েছে বক্স অফিসে সাফল্যের কঠিন চ্যালেঞ্জ। কারণ, আন্তর্জাতিক বাজারে শাহরুখের আগের দুই ব্যবসাসফল সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’ প্রায় ৪০০ কোটি রুপি করে আয় করেছিল। এবার ‘কিং’ সিনেমার লক্ষ্যও সেই সাফল্য ছাড়িয়ে যাওয়া। আন্তর্জাতিক বাজারে ৩৫০ থেকে ৩৭৫ কোটি রুপি আয় করতে পারলে ছবিটি আগের দুই সিনেমার রেকর্ড ছাড়ানোর পথে এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

একসময় ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর কয়েক বছর বড়পর্দা থেকে দূরে ছিলেন শাহরুখ খান। তবে ২০২৩ সালে ‘পাঠান’ দিয়ে প্রত্যাবর্তনের পর একই বছর ‘জওয়ান’ সিনেমার সাফল্য তাঁকে আবারও বক্স অফিসের আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। পরপর দুটি সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর এবার ‘কিং’ নিয়ে বড় প্রত্যাশা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। ফলে নতুন সিনেমাটিতে শাহরুখের লড়াই অন্য কারও সঙ্গে নয়, বরং নিজের আগের সাফল্যের রেকর্ডের সঙ্গেই।

‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘পাঠান’-এর পর এই সিনেমার মাধ্যমে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করছেন শাহরুখ খান ও সিদ্ধার্থ আনন্দ।

সিনেমাটিতে শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লাসহ আরও অনেকে। মুক্তির আগেই আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রিতে রেকর্ড গড়ায় সিনেমাটি নিয়ে দর্শক ও চলচ্চিত্র অঙ্গনে আগ্রহ আরও বেড়েছে।

এই শাখার আরও খবর

ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত, এরপর কে?

ওটিএন বাংলা রিপোর্ট : বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা ও পলায়নের অভিযোগে টুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।…

‘মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে ভারত-ইসরায়েলের অক্ষশক্তি তৈরির শঙ্কা আছে’

বাংলাদেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তি ‘মক্কা চুক্তিতে’ যুক্ত হলে ভারত, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে পাল্টা একটি অক্ষশক্তি গড়ে ওঠার আশঙ্কা…

হামলা হলে সীমান্তের বাইরেও জবাব দেবে ইরান: মোজতবা খামেনি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে সামরিক অভিযান চালালে তার জবাব দেশের সীমান্তের বাইরেও দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা…

পরীক্ষার ফল বিপর্যয়ে ভূমিকা রানী দাসের আত্মহত্যা, কী জবাব দেবেন শিক্ষামন্ত্রী?

ওটিএন বাংলা রিপোর্ট : এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর লক্ষ্মীপুরের কমলনগরে ভূমিকা রানী দাস (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, পরীক্ষার ফল প্রকাশের…

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার…

রাজশাহীতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণী, চলছে বিয়ের প্রস্তুতি

ওটিএন বাংলা রিপোর্ট : প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে রাজশাহীর পুঠিয়ায় এক হিন্দু যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন ২২ বছর বয়সী এক মুসলিম তরুণী। গত দুদিন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au