সর্বশেষ

ভিনিসিউস-এমবাপ্পের নৈপুণ্যে রিয়াল মাদ্রিদের গোল উৎসব

  • 1:51 pm - January 21, 2026
  • পঠিত হয়েছে:২০৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ জানুয়ারি-নতুন কোচের অধীনে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নেমে গোল উৎসবে মাতলো রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিউস জাদুতে মোনাকোকে উড়িয়ে দিলো লস ব্লাঙ্কোরা।

মোনাকোকে ৬-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন এমবাপ্পে। এক গোল ও দুই অ্যাসিস্ট এসেছে ভিনিসিউসের পা থেকে। একটি করে গোল করেছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও জুড বেলিংহ্যাম।

আলভারো আরবেলোয়ার অধীনে প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নেমে দাপট দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে শুরু থেকেই গোল উৎসবে মাতে লস ব্লাঙ্কোরা। ডান দিক দিয়ে গোছানো আক্রমণে পঞ্চম মিনিটেই দলকে এগিয়ে দেন এমবাপ্পে। ডি-বক্সে ফেদেরিকো ভালভের্দের ছোট পাস পেয়ে প্রথম ছোঁয়ায় গোলটি করেন ফরাসি তারকা। দারুণ এক পাল্টা-আক্রমণে ২৬তম মিনিটে ব্যবধান বাড়ান এমবাপ্পে। মাঝমাঠ থেকে সতীর্থের থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকেই ডানদিকে বাড়ান ভিনিসিউস, গোলরক্ষক এগিয়ে এসে পা বাড়ালেও আটকাতে পারেননি, প্রথম ছোঁয়ায় প্লেসিং শটে জালে পাঠান এমবাপ্পে।

ভাগ্য সহায় না হওয়ায় পাঁচ মিনিট পর গোল বঞ্চিত হয় মোনাকো। ডাচ ডিফেন্ডার জর্ডান টেজের বক্সের বাইরে থেকে নেয়া বুলেট গতির শট ক্রসবারে বাধা পায়। ৩৬তম মিনিটে থিবো কোর্তোয়ার কল্যাণে গোল হজম থেকে রক্ষা পায় রিয়াল। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ষষ্ঠ মিনিটের মাথায় দলের ব্যবধান ৩-০ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাস্তানতুয়োনো। বল পায়ে ডি-বক্সে ঢুকে তাকে বল বাড়িয়েছিলেন ভিনিসিউস। কোনাকুনি শটে দূরের পোস্ট বল লক্ষ্যে পাঠান মাস্তানতুয়োনো। ৫৫তম মিনিটে গোলমুখে ভিনিসিউসের পাস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন টিলো কেহরাহ।

অনেক প্রচেষ্টার পর ৬৩তম মিনিটে গোলের দেখা পান ভিনিসিউস। আর্দা গুলারের পাস দখলে নিয়ে ডি-বক্সে ঢুকে জায়গা বানিয়ে বুলেট গতির শটে জাল কাঁপান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আট মিনিট পর নিজেদের ভুলে একটি গোল হজম করে রিয়াল। কোর্তোয়ার ছোট পাস দখলে না নিয়ে ছেড়েছিলেন দানি সেবাইয়োসকে। সুযোগ কাজে লাগিয়ে জালে বল পাঠান টেজে।

৮০তম মিনিটে রিয়ালের হয়ে মোনোকোর কফিনে শেষ পেরেকটি ঠুকেন জুড বেলিংহ্যাম। তাতে ৬-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। তাতে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে আসলো লস ব্লাঙ্কোরা। ৯ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে আছে মোনাকো।

এই শাখার আরও খবর

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত

রাঙামাটির সাজেকে আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। শুক্রবার প্রকাশিত এক…

পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী যুবক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিড-নর্থ কোস্ট এলাকায় একটি ক্যাবিনেটের ভেতর থেকে মরদেহ উদ্ধারের তিন বছর পর হত্যার অভিযোগে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পোল্যান্ড থেকে…

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি সাংবাদিক ও ভাগিনাকে

নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে ১৫ থেকে ২০ জনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au