সর্বশেষ

অস্কার মনোনয়ন নিয়ে গুঞ্জন, আমান্ডা সেফ্রিডের স্পষ্ট বক্তব্য

  • 5:04 pm - January 21, 2026
  • পঠিত হয়েছে:৫৭ বার

মেলবোর্ন, ২১ জানুয়ারি- অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!

আমান্ডা সেফ্রিড প্রথম অস্কারে মনোনয়ন পান ২০২১ সালে, ডেভিড ফিঞ্চার পরিচালিত ‘মান্ক’ সিনেমার জন্য। গত বছর মুক্তি পেয়েছে তাঁর দুটি সিনেমা ‘দ্য টেস্টিমেন্ট অব অ্যান লি’ ও ‘দ্য হাউসমেইড’। দুটি সিনেমাতেই প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। অ্যান লি চরিত্রের জন্য গোল্ডেন গ্লোবস ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে মনোনয়নও পেয়েছেন। ২২ জানুয়ারি ঘোষিত হবে এবারের অস্কারের মনোনয়ন। তাতেও আমান্ডা সেফ্রিডের নাম আসতে পারে, এমন গুঞ্জন আছে।

তাই সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্কারের পক্ষ থেকে আমান্ডা সেফ্রিডের কাছে জানতে চাওয়া হয়, অস্কার জয়ের ব্যাপারে কতটা আশাবাদী তিনি? উত্তরে অভিনেত্রী বলেন, ‘যদি পাই, সেটা অবশ্যই ভালো হবে। তবে অস্কারের কোনো প্রয়োজন আমার নেই।’ আমান্ডা সেফ্রিড পাল্টা প্রশ্ন রাখেন, ‘তোমার কি মনে আছে গত ১০ বছরে কারা কারা অস্কার জিতেছে? দর্শক সেটা মনে রাখে না। একজন শিল্পীর জীবনে সবচেয়ে জরুরি হচ্ছে দীর্ঘ সময় ধরে ক্যারিয়ারে টিকে থাকা। আমি অস্কার জেতা ছাড়াই এত দূর আসতে পেরেছি।’

যদি তিনি এ বছর অস্কারে মনোনয়ন না-ও পান, তাতেও কোনো আফসোস হবে না বলে জানান আমান্ডা সেফ্রিড। কারণ, তাঁর মতে, তিনি এরই মধ্যে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। পুরস্কারের চেয়ে বরং দর্শকদের আস্থা অর্জন করাটাই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ।

অভিনেত্রী বলেন, ‘আমাদের সবার জীবনেই উত্থান-পতন থাকে। দর্শকদের কাছে আমাদের গ্রহণযোগ্যতা দিনে দিনে বদলাতে পারে। আমার ক্যারিয়ার এখন ভালো সময়ে আছে। দ্য হাউসমেইড বক্স অফিসে ভালো করছে। তবে সব সময় এমন হয় না। কখনো ‘‘মাম্মা মিয়া!’’-এর মতো সাফল্য আসে। কখনো ‘‘টেড ২’’ কিংবা ‘‘আ মিলিয়ন ওয়েজ টু ডাই ইন দ্য ওয়েস্ট’’-এর অধ্যায়ও আসে। যেগুলো বক্স অফিসে খুব ভালো করার কথা ছিল, কিন্তু তা হয়নি। তবে এসব নিয়ে না ভেবে আমি নিজের পছন্দ এবং মূল্যবোধে অবিচল থাকি।’

এই শাখার আরও খবর

বজ্রপাতে সাত জেলায় ৯ জনের মৃত্যু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একদিনেই সাত জেলায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর…

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ভিন্নমুখী চিত্র উঠে এলেও অধিকাংশ পূর্বাভাসে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে শাসক তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে…

অসমে বিজেপি এগিয়ে, কেরলে পালাবদলের আভাস, তামিলনাড়ু ও পুদুচেরিতে জমজমাট লড়াই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের একাধিক রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি-তে ক্ষমতার…

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে জামিল আহমেদ লিমনের মরদেহ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ…

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au