বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ

  • 11:09 pm - January 21, 2026
  • পঠিত হয়েছে:১৪৫ বার
বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ জানুয়ারি- সংবিধান প্রণয়ন কমিটির সদস্য এবং নব্বইয়ের দশকে আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তিনি।

দলীয় সূত্র জানায়, এর আগের দিন মঙ্গলবার অধ্যাপক আবু সাইয়িদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতের পরই তার বিএনপিতে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়।

অধ্যাপক আবু সাইয়িদের রাজনৈতিক জীবনের শুরু স্বাধীনতার পরপরই। তিনি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একজন সদস্য ছিলেন। ১৯৭৩ সালে পাবনা–১ আসন থেকে প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আবারও সংসদ সদস্য হন এবং সে সময় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এর আগে ও পরে বিভিন্ন সময়ে বিভিন্ন দল ও জোট থেকে তিনি নির্বাচনে অংশ নেন। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাকশালের প্রার্থী ছিলেন। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এরপর ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন।

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা–১ আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বিএনপিতে যোগ দেওয়ার কারণ সম্পর্কে অধ্যাপক আবু সাইয়িদ বলেন, দেশে যেভাবে উগ্রবাদী প্রবণতা বাড়ছে, তাতে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে বিএনপিকেই সামনে এগিয়ে নেওয়া প্রয়োজন। সে কারণেই তিনি বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং দল যদি চায়, তাহলে তিনি নির্বাচনে থাকবেন।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au