সর্বশেষ

টাবুকে নিয়ে ভাইরাল ‘বিছানা’ মন্তব্য, ফাঁস হলো আসল সত্য

  • 2:47 am - January 22, 2026
  • পঠিত হয়েছে:৭১ বার

মেলবোর্ন, ২২ জানুয়ারি- বলিউডের আলোচিত অভিনেত্রী তাবাসুম ফাতিমা হাশমি ওরফে টাবু। বয়স পঞ্চাশ পেরোলেও এখনো ব্যাচেলর জীবনই যাপন করছেন তিনি। যদিও নিজের ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন ‘দৃশ্যম’ খ্যাত এই অভিনেত্রী। তবে অভিনয় দিয়ে সবসময়ই আলোচনায় থাকেন এই তারকা।  তবে এবার টাবুকে নিয়ে আলোচনা সম্পূর্ণই ভিন্ন এক কারণে।

সম্প্রতি এই অভিনেত্রীর একটি ‘মন্তব্য’ সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে।  যদিও বরাবরই সংযত আচরণের জন্য পরিচিত তিনি, এর পরও কিছুদিন আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক পোস্টে দাবি করা হয়, টাবু নাকি বলেছেন-‘আমার জীবনে পুরুষ দরকার শুধু বিছানায়! আর কিছু না। আমি একা থাকতেই ভালোবাসি। বিয়ে করতে চাই না।’

এমন একজন গুণি অভিনেত্রীর থেকে এই মন্তব্যের কথা ছড়িয়ে পড়তেই সমালোচনা ও বিতর্কের ঝড় ওঠে।  অনেকেই টাবুকে লক্ষ্য করে তীর্যক মন্তব্য করতে থাকেন। কিন্তু এর মাঝেও অনেকের প্রশ্ন, টাবু কী আসলেই এমন কথা বলেছেন, নাকি তার বক্তব্য বিকৃত করা হয়েছে?

এ সম্পর্কে বলিউডের একাধিক সূত্রের খবর, ‘বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। যে সাক্ষাৎকারের সূত্র ধরে এই দাবি করা হচ্ছে, সেখানে টাবু এমন কোনো শব্দচয়নই করেননি। তিনি মূলত বলেছিলেন, বর্তমানে তিনি নিজের ‘সিঙ্গেল’ জীবন উপভোগ করছেন এবং এই মুহূর্তে জীবনে কোনো পুরুষের প্রয়োজন বোধ করছেন না। বিয়ে বা সম্পর্কে জড়ানোর কোনো তাড়া নেই তার। ডিজিটাল প্ল্যাটফর্মে তার এই সাধারণ বক্তব্যকেই ‘তিল থেকে তাল’ বানিয়ে অতিরঞ্জিত ও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে ইন্ডাস্ট্রির একাধিক মহলের দাবি।

বিষয়টি নজরে আসার পর টাবুর টিমের পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। তারা স্পষ্ট ভাষায় জানিয়েছে, অভিনেত্রী কোথাও এমন কোনো মন্তব্য করেননি। এমনকি যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভুয়া ও সম্মানহানিকর তথ্য ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তারা।

এই শাখার আরও খবর

বজ্রপাতে সাত জেলায় ৯ জনের মৃত্যু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একদিনেই সাত জেলায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর…

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ভিন্নমুখী চিত্র উঠে এলেও অধিকাংশ পূর্বাভাসে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে শাসক তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে…

অসমে বিজেপি এগিয়ে, কেরলে পালাবদলের আভাস, তামিলনাড়ু ও পুদুচেরিতে জমজমাট লড়াই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের একাধিক রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি-তে ক্ষমতার…

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে জামিল আহমেদ লিমনের মরদেহ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ…

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au