সর্বশেষ

বেবি বাম্পে রাজকীয় লুক: মাতৃত্বকালীন ফ্যাশনে অনন্য সোনম

  • 3:09 am - January 22, 2026
  • পঠিত হয়েছে:১৭৩ বার

মেলবোর্ন, ২২ জানুয়ারি- বলিউডের স্টাইল আইকন হিসেবে সোনম কাপুর বেশ খ্যাতিমান। নিজের ফ্যাশন স্টেটমেন্টের জন্য হরহামেশাই আলোচনায় উঠে আসেন তিনি। আবারও এ অভিনেত্রী এবং লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার প্রমাণ করলেন, মাতৃত্বকালীন ফ্যাশনেও তিনি অনন্য। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা এই বলিউড তারকা বর্তমানে মাতৃত্বকালীন ফ্যাশনকেও নতুন মাত্রায় নিয়ে যাচ্ছেন।

ঐতিহ্যবাহী আনারকলি থেকে শুরু করে সাহসী ও আধুনিক সিলুয়েট- যেখানেই হাজির হচ্ছেন, সেখানেই ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করছেন তিনি। ইতোমধ্যে এক সন্তানের মা সোনম স্বামী আনন্দ আহুজার সঙ্গে শিগগিরই তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত।

এরই ফাঁকে সোমবার (১৯ জানুয়ারি) অভিনেত্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মাতৃত্বকালীন ফটোশ্যুটের একগুচ্ছ ছবি শেয়ার করেন। ছবিগুলোতে তাকে হাই-ফ্যাশন ও রাজকীয় সিলুয়েটে নিজের বেবি বাম্প প্রদর্শন করতে দেখা যায়। তবে তার সাজের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে বিলাসবহুল একটি কালো ব্যাগ।

কালো হার্মিস ব্যাগে আলাদা মাত্রা 

ফটোশ্যুটে সোনম বহন করছিলেন হার্মিস ব্র্যান্ডের কালো ‘ম্যাক্সিমার্স টু’ ব্যাগ। সুইফট বাছুরের চামড়া দিয়ে তৈরি এই ব্যাগটি অত্যন্ত নমনীয় ও পরিশীলিত। এতে রয়েছে চৌম্বকীয় ফ্ল্যাপ ক্লোজার, সোনালী স্নাফেল বিট হ্যান্ডেল এবং সামঞ্জস্যযোগ্য ও অপসারণযোগ্য কাঁধের স্ট্র্যাপ। হার্মিসের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, এ ব্যাগটির দাম ৫,৫৮০ পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬,৮২,৩২৯ রুপি।

কালো পোশাকে ফ্যাশন স্টেটমেন্ট 

ব্যাগটির সঙ্গে মিল রেখে সোনম পরেছিলেন সম্পূর্ণ কালো পোশাক। তিনি তিউনিসিয়ান ডিজাইনার আযেদিন আলাইয়ার ফ্যাশন হাউস ‘মাইসন আলাইয়া’র তৈরি একটি লম্বা স্কার্টের সঙ্গে হাই-নেক ক্রপ টপ বেছে নেন। স্বাস্থ্য সচেতন সিলুয়েটের জন্য পরিচিত এই ফ্যাশন হাউসের পোশাক তার গর্ভাবস্থার সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলে। এর ওপর তিনি পরেছিলেন দ্য রো ব্র্যান্ডের একটি ওভারসাইজড ব্লেজার।

এর সঙ্গে অলংকার হিসেবে সোনম বেছে নিয়েছিলেন একটি সূক্ষ্ম নেকলেস, স্টাড কানের দুল এবং একটি স্টেটমেন্ট রিং। খোলা চুলে হালকা মেকআপ লুকে গালে ব্লাশের ছোঁয়া, চকচকে গোলাপি লিপস্টিক, স্মোকি বেগুনি আইশ্যাডো ও বিস্তর ভ্রু তার সাজে যেন পূর্ণতা নিয়ে আসে।

সামগ্রিকভাবে, এই ফটোশ্যুটে সোনম মাতৃত্বকালীন ফ্যাশনের ক্ষেত্রে স্টাইলে নতুন মাত্রা যোগ করেছেন বলেই মনে করছেন ফ্যাশনপ্রেমীরা। যা বরাবরের মতোই তাকে প্রশংসায় ভাসাচ্ছে।

 

এই শাখার আরও খবর

‘চিন্তা কমাতেও চিন্তা করতে হয়’, মৃত্যুদণ্ডের আগে নজরুলের সেই আক্ষেপ

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সাত লাখ টাকা ঋণ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ নজরুল ইসলাম মাহিন। কিন্তু পরিবারের দুশ্চিন্তা দূর করার স্বপ্ন নিয়ে…

ডিভি লটারি চালুর নির্দেশ মার্কিন আদালতের, অনিশ্চিত বাংলাদেশিদের সুযোগ

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) কর্মসূচি ২০২৭ চালু করার নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত। দীর্ঘদিন ধরে নিবন্ধন স্থগিত থাকায় কর্মসূচিটি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে…

ডিজিটাল প্ল্যাটফর্ম: শিশুর সাইবার হয়রানি বাড়ছে

ডিজিটাল প্ল্যাটফর্মে শিশুদের সাইবার হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত জাতীয় শিশু সহায়তা কেন্দ্রের (১০৯৮) তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরে শিশুদের সাইবার…

পিএইচপির বড় ত্রুটি শনাক্ত, সাইবার হামলার শঙ্কায় বহু ওয়েবসাইট বন্ধ

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার আশঙ্কায় ইউরোপসহ বিশ্বের বিভিন্ন স্থানে বহু ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।…

বিদায়ের সুরে বিষণ্ন দশমী, আগামী শরতে ফেরার অপেক্ষা

আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের রঙ আর বিদায়ের বিষণ্নতা মিশ্রিত আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর)…

বাংলাদেশিদের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে

সরকারের ঋণ বাড়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষে দেশের মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au