বাংলাদেশ

চট্টগ্রামে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হলো অটোরিকশাচালককে

  • 7:21 pm - January 22, 2026
  • পঠিত হয়েছে:১৬৮ বার
চট্টগ্রামে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হলো অটোরিকশাচালককে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ জানুয়ারি- চট্টগ্রাম নগরে রাস্তায় প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে। ঘটনার সময় আশপাশে অনেক মানুষ থাকলেও কেউ এগিয়ে আসেননি। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে গতকাল বুধবার রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকার মিদ্যাপাড়ায়। পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম খোরশেদ আলম। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন। মারধরের পর গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাতেই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ভিডিওতে দেখা যায়, গলির রাস্তায় তিনজন ব্যক্তি খোরশেদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তাঁরা তাঁকে ধাক্কা দিতে থাকেন। এরপর লাঠি হাতে নিয়ে একের পর এক আঘাত করতে শুরু করেন। আঘাতে খোরশেদ মাটিতে লুটিয়ে পড়েন। পড়ে যাওয়ার পরও তাঁর ওপর মারধর চলতে থাকে। একসময় তিনি সম্পূর্ণ নিস্তেজ হয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যান। আশপাশে থাকা লোকজন পুরো ঘটনাটি দেখলেও কেউ বাধা দেননি কিংবা তাঁকে রক্ষায় এগিয়ে আসেননি।

পুলিশ জানিয়েছে, নিহত খোরশেদের মাথা ও মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মারধরে জড়িত ব্যক্তিদের মধ্যে মো. হোসেন নামের একজনকে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া আরও একজনকে আটক করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে তাঁর নাম প্রকাশ করা হয়নি। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্বশত্রুতা বা কোনো দীর্ঘদিনের বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে কি না জানতে চাইলে ওসি জানান, নিহত খোরশেদ ও অভিযুক্তদের মধ্যে আগে কোনো শত্রুতার তথ্য পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে, মুখের দুর্গন্ধ নিয়ে কথাকাটাকাটি থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়। সেই তুচ্ছ বিষয় থেকেই একপর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে খোরশেদকে হত্যা করা হয়।

পুলিশ আরও জানায়, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, এর আগে চলতি সপ্তাহেই বায়েজিদ বোস্তামী থানার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চলাকালে সন্ত্রাসীদের হামলায় একজন র‍্যাব কর্মকর্তা নিহত হন এবং আরও তিনজন আহত হন। পরপর এমন সহিংস ঘটনায় চট্টগ্রাম নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au