সর্বশেষ

সাড়ে তিন বছর পর প্রত্যাবর্তন, জাপানে রেকর্ড ভিড়ে ব্ল্যাকপিংক

  • 7:47 pm - January 22, 2026
  • পঠিত হয়েছে:৬১ বার

মেলবোর্ন, ২২ জানুয়ারি- প্রায় সাড়ে তিন বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছে জনপ্রিয় কে-পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিংক। তার আগে ওয়ার্ল্ড ট্যুর ‘ডেডলাইন’ নিয়ে জাপানে পারফর্ম করেছে রোজে, জেনি, লিসা ও জিসু।

ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ১৬ থেকে ১৮ জানুয়ারি টোকিও ডোমে টানা তিনটি কনসার্ট করেছে ব্ল্যাকপিংক। এই তিন শোতে মোট উপস্থিতি ছিল প্রায় ১ লাখ ৬৫ হাজার দর্শক- যা আবারও গ্রুপটির বৈশ্বিক জনপ্রিয়তার প্রমাণ দেয়।

কনসার্টের শুরুতেই ‘কিল দিস লাভ’ ও ‘পিংক ভেনম’ পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন চার সদস্য। রোজে, জেনি, লিসা ও জিসুর সঙ্গে গলা মেলান হাজারো ভক্ত। শক্তিশালী কোরিওগ্রাফি ও আলোকসজ্জা পুরো ডোমজুড়ে তৈরি করে তুমুল উন্মাদনা। এরপর ‘হুইসেল’, ‘বুম্বায়া’ থেকে শুরু করে ‘জাম্প’-একটির পর একটি হিট গানে জমে ওঠে পরিবেশ।

কনসার্টের শেষভাগে আবেগাপ্লুত হয়ে পড়েন ব্ল্যাকপিংকের সদস্যরা। দর্শকদের উদ্দেশে তারা বলেন, সময় যে এত দ্রুত কেটে গেল, ভাবতেই খারাপ লাগছে। এই তিন দিনে আমরা আপনাদের কাছ থেকে অসাধারণ সমর্থন পেয়েছি। আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা।

জানা গেছে, টোকিও ডোমের পর হংকংয়ের কাই তাই স্পোর্টস পার্কে কনসার্ট করবে ব্ল্যাকপিংক। ২৪ থেকে ২৬ জানুয়ারি সেখানে শো করবে গ্রুপটি। এর মধ্য দিয়েই শেষ হবে ‘ডেডলাইন’ ওয়ার্ল্ড ট্যুর।

উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে ব্ল্যাকপিংকের তৃতীয় ইপি ‘ডেডলাইন’। এতে থাকবে ২০২৫ সালের জুলাইয়ে মুক্তি পাওয়া আলোচিত গান ‘জাম্প’, যা বিলবোর্ডের গ্লোবাল ২০০ তালিকার শীর্ষে স্থান পেয়েছিল এবং বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয় ব্ল্যাকপিংকের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম ‘বর্ন পিংক’। আর ২০১৯ সালের এপ্রিলে আসে গ্রুপটির শেষ ইপি ‘কিল দিস লাভ’।

এই শাখার আরও খবর

বজ্রপাতে সাত জেলায় ৯ জনের মৃত্যু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একদিনেই সাত জেলায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর…

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ভিন্নমুখী চিত্র উঠে এলেও অধিকাংশ পূর্বাভাসে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে শাসক তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে…

অসমে বিজেপি এগিয়ে, কেরলে পালাবদলের আভাস, তামিলনাড়ু ও পুদুচেরিতে জমজমাট লড়াই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের একাধিক রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি-তে ক্ষমতার…

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে জামিল আহমেদ লিমনের মরদেহ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ…

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au