সর্বশেষ

সুশান্তের জন্মদিনে বোন শ্বেতার আবেগঘন বার্তা

  • 8:08 pm - January 22, 2026
  • পঠিত হয়েছে:৬৬ বার

মেলবোর্ন, ২২ জানুয়ারি- বলিউডের রুপালি পর্দায় যিনি এসেছিলেন ধূমকেতুর মতো, অসম্ভব প্রতিভায় ভরপুর—সেই সুশান্ত সিং রাজপুত আজও স্মৃতির আকাশে জ্বলজ্বল করছেন। সময়ের নিষ্ঠুর পরিহাসে অকালেই থেমে যায় তার পথচলা। বেঁচে থাকলে আজ তিনি পা রাখতেন ৪০ বছরে। কিন্তু বয়স থেমে গেলেও থামেনি ভক্তদের ভালোবাসা, থামেনি পরিবারের বুকের হাহাকার। এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ ও হৃদয়বিদারক খোলা চিঠি লিখেছেন তার বোন শ্বেতা সিং কীর্তি। যেখানে ভাইকে হারানোর ক্ষত, স্মৃতি আর না-বলা কথাগুলো উঠে এসেছে অশ্রুসজল ভাষায়।

দীর্ঘ ও আবেগঘন খোলা চিঠিতে শ্বেতা লিখেছেন, অনেকে আমাকে জিজ্ঞেস করে, আমি কি তাকে মিস করি? আমি হেসে ফেলি।’

‘কারণ যে আমার হৃদস্পন্দনের সঙ্গে মিশে আছে, তাকে কীভাবে মিস করি? আমি প্রতিটি মুহূর্তে তাকে অনুভব করি। আমার প্রার্থনা, নীরবতা আর হাসিতে সে মিশে আছে।’

তিনি লেখেন, ‘সুশান্ত শুধু একজন অভিনেতা ছিলেন না; তিনি ছিলেন এক অনুসন্ধানী মন, এক স্বপ্নদ্রষ্টা। তিনি আমাদের শিখিয়েছেন তারাদের দিকে তাকিয়ে প্রশ্ন করতে, সীমার বাইরে গিয়ে ভাবতে এবং সাহসের সঙ্গে ভালোবাসতে।’

উল্লেখ্য, ২০২০ সালের জুনে মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের মরদেহ। দীর্ঘ সময় এই মৃত্যু নিয়ে নানা রহস্য ও জল্পনা চললেও, ২০২৫ সালের মার্চে সিবিআই তাদের ক্লোজার রিপোর্টে জানায়, সুশান্তের মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি। তবে আইনি ফলাফল যা-ই হোক, শ্বেতার কাছে সুশান্ত আজও এক জীবন্ত শক্তি। তার কথায়, ‘তুমি চলে যাওনি, তুমি সর্বত্র আছো।’

এই শাখার আরও খবর

বজ্রপাতে সাত জেলায় ৯ জনের মৃত্যু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একদিনেই সাত জেলায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর…

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ভিন্নমুখী চিত্র উঠে এলেও অধিকাংশ পূর্বাভাসে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে শাসক তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে…

অসমে বিজেপি এগিয়ে, কেরলে পালাবদলের আভাস, তামিলনাড়ু ও পুদুচেরিতে জমজমাট লড়াই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের একাধিক রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি-তে ক্ষমতার…

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে জামিল আহমেদ লিমনের মরদেহ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ…

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au