সর্বশেষ

অস্কারে ইতিহাস গড়ল ‘সিনারস’, রেকর্ড ১৬ মনোনয়ন

  • 5:13 pm - January 23, 2026
  • পঠিত হয়েছে:৭৩ বার

মেলবোর্ন, ২৩ জানুয়ারি- ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে রেকর্ড গড়ল রায়ান কুগলার পরিচালিত ‘সিনারস’। সেরা সিনেমা, সেরা অভিনেতা, পরিচালক, চিত্রনাট্য, সংগীত, চিত্র গ্রহণসহ মোট ১৬টি বিভাগে মনোনয়ন পেল হরর সিনেমাটি। এর মাধ্যমে অস্কারের এত বছরের রেকর্ড গেল ভেঙে। এর আগে সর্বোচ্চ ১৪টি মনোনয়ন পাওয়ার উদাহরণ ছিল। ১৯৫০ সালে ‘অল অ্যাবাউট ইভ’, ১৯৯৭ সালে ‘টাইটানিক’ এবং ২০১৬ সালে ‘লা লা ল্যান্ড’ প্রতিটি পেয়েছিল ১৪টি করে মনোনয়ন।

সিনারস সিনেমাটি তৈরি হয়েছে দুই যমজ ভাইয়ের গল্পে। বেদনাদায়ক অতীত পেছনে ফেলে, নতুনভাবে জীবন শুরু করার জন্য মিসিসিপি শহরে ফিরে আসে তারা। তবে সেখানেও অপেক্ষা করছে এক অশুভ শক্তি। এ দুই চরিত্রে অভিনয় করেছেন মাইকেল বি জর্ডান। সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন তিনি।

অস্কারের ৯৮তম আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয় ২২ জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এবার সিনারস ছাড়াও দর্শকদের নজর ছিল ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর দিকে। লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত সিনেমাটি বছরজুড়ে আলোচনায় ছিল। এটি পেয়েছে ১৩টি মনোনয়ন। ফলে চূড়ান্ত আসরে এ দুই সিনেমার হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

অস্কারের এবারের আসরটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ মার্চ। সেদিনই জানা যাবে কাদের হাতে উঠবে পুরস্কার।

অস্কারের উল্লেখযোগ্য বিভাগে মনোনয়ন তালিকা

সেরা সিনেমা: ‘বুগোনিয়া’, ‘এফ ১’, ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘হ্যামনেট’, ‘মার্টি সুপ্রিম’, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, ‘দ্য সিক্রেট এজেন্ট’, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, ‘সিনারস’ ও ‘ট্রেন ড্রিমস’

সেরা অভিনেতা: টিমোথি শ্যালামে (মার্টি সুপ্রিম), লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ইথান হাওকি (ব্লু মুন), মাইকেল বি জর্ডান (সিনারস) এবং ওয়াগনার মৌরা (দ্য সিক্রেট এজেন্ট)

সেরা অভিনেত্রী: জেসি বাকলি (হ্যামনেট), রোজ বায়ার্ন (ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউ), কেট হাডসন (সং সাং ব্লু), রিনেট রেইনসভে (সেন্টিমেন্টাল ভ্যালু) ও এমা স্টোন (বুগোনিয়া)

পরিচালক: ক্লোয়ে ঝাও (হ্যামনেট), জশ সাফদি (মার্টি সুপ্রিম), পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), জোয়াকিম ট্রায়ার (সেন্টিমেন্টাল ভ্যালু) ও রায়ান কুগলার (সিনারস)

ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম: ‘দ্য সিক্রেট এজেন্ট’ (ব্রাজিল), ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ (ফ্রান্স), ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ (নরওয়ে), ‘সিরাত’ (স্পেন) ও ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ (তিউনিসিয়া)

অ্যানিমেশন সিনেমা: ‘আর্কো’, ‘এলিয়ো’, ‘কে-পপ ডেমন হান্টারস’, ‘লিটল এমিলি অর দ্য ক্যারেক্টার অব রেইন’ ও ‘জুটোপিয়া ২’

এই শাখার আরও খবর

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ভিন্নমুখী চিত্র উঠে এলেও অধিকাংশ পূর্বাভাসে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে শাসক তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে…

অসমে বিজেপি এগিয়ে, কেরলে পালাবদলের আভাস, তামিলনাড়ু ও পুদুচেরিতে জমজমাট লড়াই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের একাধিক রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি-তে ক্ষমতার…

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে জামিল আহমেদ লিমনের মরদেহ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ…

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

অপহরণ ও অগ্নিসংযোগ মামলার মধ্যে সম্ভাব্য যোগসূত্র খুঁজছে পুলিশ

মেলবোর্ন, ৩০ এপ্রিল-  অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে একাধিক সহিংস অপরাধ ও অগ্নিসংযোগ ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে তিন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au