সর্বশেষ

হলিউড–বলিউড মেলবন্ধন, বিক্রান্তের ছবিতে জেনিফারের নাম

  • 12:16 am - January 25, 2026
  • পঠিত হয়েছে:৯০ বার

মেলবোর্ন, ২৫ জানুয়ারি- বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি ২০২৫ সালে পেয়েছিলেন ‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার। একটু একটু অভিনয়ের দিক থেকে ভাগ্যের চাকা যেন ঘুরছে। এবারও তার ব্যতিক্রম হবে না তা বলাই বাহুল্য। কারণ এবার বলিউডের গণ্ডি পেরিয়ে বিক্রান্তের হলিউড কানেকশন তৈরির অপেক্ষায় রয়েছেন সবাই। এবার অভিনেত্রী-গায়িকা জেনিফার লোপেজের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের নতুন চমক দেবেন তিনি। আর তার আগামী সিনেমাতেই এই অসামান্য প্রাপ্তি ঘটতে চলেছে বলেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

আগামী থ্রিলার ঘরানার সিনেমা ‘হোয়াইট’-এ এবার একটি বিশেষ গান গাইবেন জেনিফার লোপেজ। আর তা বাস্তবায়িত হলে বিক্রান্তের সিনেমায় এক অন্য মাত্রা যোগ হবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, একই সঙ্গে বিক্রান্ত ম্যাসির ক্যারিয়ারে এই আন্তর্জাতিক মানের সিনেমা এক মাইলফলক হতে চলেছে।

জানা গেছে, জেনিফারের গলায় এই সিনেমার একটি বিশেষ গান শোনা যাবে বলেই সামাজিক মাধ্যমে খবর ছড়িয়েছে, যা মূলত ‘হোয়াইট’-এর ‘অ্যান্থেম’ হতে চলেছে বলেই গুঞ্জন। এই গান নাকি বাঁধা হবে ইংরেজি ও স্প্যানিশ ভাষায়।

উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা প্রথম থেকেই দর্শকদের নজর কেড়েছে। এবার এই তথ্য যেন সিনেপ্রেমী তো বটেই, সেই সঙ্গে বিক্রান্ত অনুরাগীদের মনে আলাদা খুশির আমেজ বয়ে এনেছে। অন্যদিকে জেনিফারের ভারতীয় ভক্তরাও এ খবরে বেজায় খুশি। তবে এখনো এ খবরে সিলমোহর দেননি নির্মাতারা। এখনো সবটাই নাকি রয়েছে আলোচনার পর্যায়।

উল্লেখ্য, আন্তর্জাতিক স্তরের থ্রিলার ঘরানার সিনেমা ‘হোয়াইট’-এর শুটিং শুরু হয়েছে অনেক দিন আগেই। সিনেমার অধিকাংশ শুটিংই হয়ে গেছে ইতোমধ্যে। এ থ্রিলার ঘরানার ছবি মূলত হতে চলেছে স্প্যানিশ ও ইংরেজি ভাষায়। তবে এ সিনেমা আরও একুশটি ভাষায় ডাবিংয়ের চিন্তাভাবনাও মার্কিন নির্মাতাদের তরফে করা হচ্ছে বলেই জানা গেছে। ইতোমধ্যে দক্ষিণ আমেরিকায় এই সিনেমার ৯০ শতাংশ শুটিং হয়ে গেছে।

এই শাখার আরও খবর

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

অপহরণ ও অগ্নিসংযোগ মামলার মধ্যে সম্ভাব্য যোগসূত্র খুঁজছে পুলিশ

মেলবোর্ন, ৩০ এপ্রিল-  অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে একাধিক সহিংস অপরাধ ও অগ্নিসংযোগ ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে তিন…

অ্যাডিলেডে বিমান বিধ্বস্তে দুইজন নিহত, হ্যাঙ্গারে ভয়াবহ আগুন

মেলবোর্ন, ২৯ এপ্রিল- অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরের উত্তরে অবস্থিত প্যারাফিল্ড বিমানবন্দর-এ একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত এবং মাটিতে থাকা একাধিক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয়…

বেলা তিনটে পর্যন্ত ভোটের হার ৭৮.৬৮%

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বেলা তিনটা পর্যন্ত ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৬৮ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে পূর্ব বর্ধমান…

হাম প্রতিরোধে বাংলাদেশকে ১.৭৫ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

মেলবোর্ন, ২৯ এপ্রিল- বাংলাদেশে হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au