সর্বশেষ

আইসিইর গুলিতে নিহতের ঘটনায় তীব্র সমালোচনা অলিভিয়া ওয়াইল্ডের

  • 3:06 pm - January 26, 2026
  • পঠিত হয়েছে:৯১ বার

মেলবোর্ন, ২৬ জানুয়ারি- যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) তীব্র সমালোচনা করেছেন অভিনেত্রী ও পরিচালক অলিভিয়া ওয়াইল্ড।

শনিবার (২৪ জানুয়ারি) সানড্যান্স চলচ্চিত্র উৎসবে লালগালিচায় হাজির হয়ে তিনি এই সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রের পার্ক সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে

উটাহ অঙ্গরাজ্যের পার্ক সিটিতে নিজের পরিচালিত ও অভিনীত চলচ্চিত্র ‘দ্য ইনভাইট’-এর প্রিমিয়ারে অংশ নিতে এসে ওয়াইল্ড বলেন, মাত্র তিন সপ্তাহের ব্যবধানে ফেডারেল এজেন্টদের হাতে দ্বিতীয় বিক্ষোভকারীর মৃত্যু ‘অকল্পনীয়।’

তিনি এএফপিকে বলেন, ‘রাস্তায় মানুষকে হত্যা হতে দেখা— এটা বিশ্বাসই করতে পারছি না। এই সাহসী আমেরিকানরা তথাকথিত আইসিই ‘অফিসারদের’ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন। আর তাদের হত্যা হতে দেখছি।’

অভিনেত্রী ও পরিচালক অলিভিয়া বলেন, ‘এটা অকল্পনীয়। এটাকে স্বাভাবিক করে নেওয়া যায় না।’

৩৭ বছর বয়সী আইসিইউ নার্স অ্যালেক্স প্রেট্টিকে হত্যার পর ওয়াইল্ড এই মন্তব্য করলেন। ফেডারেল এজেন্টরা অ্যালেক্সকে একাধিকবার গুলি করে মাটিতে ফেলে দেওয়ার পর তিনি মারা যান।

অ্যালেক্সের মৃত্যুর কয়েক সপ্তাহ আগেই ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের এক কর্মকর্তা ৩৭ বছর বয়সী রেনি গুডকে তার গাড়িতে গুলি করে হত্যা করেন।

এ সময় ওয়াইল্ড ‘আইসিই আউট’ লেখা একটি ব্যাজ পরিহিত ছিলেন। অভিনেত্রী ও পরিচালক অলিভিয়া বলেন, মত প্রকাশের অধিকার প্রয়োগকারী মানুষের ওপর যুক্তরাষ্ট্র সরকারের সহিংসতা ‘আমেরিকান মূল্যবোধের পরিপন্থী।’ হয়তো এমন একটি সরকার আছে, যারা কোনোভাবে এর পক্ষে অজুহাত দাঁড় করাতে ও এটিকে বৈধতা দিতে চায়।

এই শাখার আরও খবর

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

অপহরণ ও অগ্নিসংযোগ মামলার মধ্যে সম্ভাব্য যোগসূত্র খুঁজছে পুলিশ

মেলবোর্ন, ৩০ এপ্রিল-  অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে একাধিক সহিংস অপরাধ ও অগ্নিসংযোগ ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে তিন…

অ্যাডিলেডে বিমান বিধ্বস্তে দুইজন নিহত, হ্যাঙ্গারে ভয়াবহ আগুন

মেলবোর্ন, ২৯ এপ্রিল- অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরের উত্তরে অবস্থিত প্যারাফিল্ড বিমানবন্দর-এ একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত এবং মাটিতে থাকা একাধিক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয়…

বেলা তিনটে পর্যন্ত ভোটের হার ৭৮.৬৮%

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বেলা তিনটা পর্যন্ত ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৬৮ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে পূর্ব বর্ধমান…

হাম প্রতিরোধে বাংলাদেশকে ১.৭৫ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

মেলবোর্ন, ২৯ এপ্রিল- বাংলাদেশে হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au