সর্বশেষ

চার দশকের অভিনয় যাত্রায় রাষ্ট্রীয় স্বীকৃতি প্রসেনজিতের

  • 3:23 pm - January 27, 2026
  • পঠিত হয়েছে:৬৮ বার

মেলবোর্ন, ২৭ জানুয়ারি- চলতি বছর পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মান প্রাপকদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ সোমবার সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে গতকাল রোববার (২৫ জানুয়ারি) রাষ্ট্রপতি ভবন থেকে এ ঘোষণা দেওয়া হয়।এবার পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী পদক পাচ্ছেন ১৩১ জন। তাদের মধ্যে ১১ জন বাংলাকে সম্মান জানানো হয়েছে। বলিউড থেকে এ তালিকায় রয়েছেন তিনজন। মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন অভিনেতা ধর্মেন্দ্র। সংগীতে পদ্মভূষণ পাচ্ছেন অলকা ইয়াগনিক এবং পদ্মশ্রী পাচ্ছেন অভিনেতা আর মাধবন।

বাংলা থেকে যে ১১ জনের নামের তালিকা ঘোষণা করা হয়েছে, সেই তালিকায় জ্বলজ্বল করছে বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম। পদ্মশ্রী সম্মান পাচ্ছেন এ কিংবদন্তি অভিনেতা। ‘ইন্ডাস্ট্রি’র পদ্মশ্রী পাওয়ার খবরে খুশির হাওয়া টালিপাড়ায়। আনন্দিত তার ভক্ত-অনুরাগীরাও। বাংলা ইন্ডাস্ট্রিতে তার আজীবনের অবদানের জন্য এ সম্মান পাচ্ছেন তিনি।
ইন্ডাস্ট্রিতে কেটে গেছে ৪০ বছরেরও বেশি সময়। শিশুশিল্পী হয়ে যাত্রা শুরু করেছিলেন প্রসেনজিৎ। ঝুলিতে ৪০০টিরও বেশি সিনেমা রয়েছে। কোনো সিনেমা হিট, আবার কোনোটি ফ্লপ। হিট-ফ্লপের এই ঝোড়ো সফরেই এতগুলো বছর পার করে দিয়েছেন তিনি। বাংলা বাণিজ্যিক সিনেমাকে একটা সময় তিনি প্রায় একাই কাঁধে টেনে নিয়ে যান। একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন এ অভিনেতা। টালিপাড়ার প্রায় সব নায়িকার সঙ্গে অভিনয় করেছেন। শহরতলি থেকে প্রত্যন্ত গ্রাম ভেঙে পড়ত, তিনি মাচায় এলে। সেই সিনেমা এখনো বদলায়নি একটুও।

১৯৬৮ সালে প্রথম অভিনয়ে হাতেখড়ি অভিনেতার। বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত ‘ছোট্ট জিজ্ঞাসা’ সিনেমায় প্রথম অভিনয় তিনি। তবে বড়পর্দায় নায়ক হিসাবে তার প্রথম আত্মপ্রকাশ ঘটে ‘দুটি পাতা’ সিনেমায়। তারপর সময়ের হাত ধরে পর্দায় নিজেকে নিয়ে ভাঙচুর করেছেন। কখনো তিনি ‘বাইশে শ্রাবণ’-এর প্রবীর চৌধুরী, কখনো তিনি ‘মনের মানুষ’-এর লালন ফকির, আবার কখনো তিনি ‘কাকাবাবু’। তার কাজের পরিধি টালিউডের গণ্ডি পেরিয়ে বিস্তৃত হয়েছে আরও অনেক দূরে। দর্শকের ভালোবাসা, অসংখ্য সম্মান, নতুন নতুন চরিত্রে অভিনয়—সারাজীবনে প্রাপ্তি কোনো অংশে কম নয় অভিনেতার। তবে এবারের প্রাপ্তি পদ্মশ্রী পদক তাকে এনে দিয়েছে পরিপূর্ণতা।

এই শাখার আরও খবর

অ্যাডিলেডে বিমান বিধ্বস্তে দুইজন নিহত, হ্যাঙ্গারে ভয়াবহ আগুন

মেলবোর্ন, ২৯ এপ্রিল- অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরের উত্তরে অবস্থিত প্যারাফিল্ড বিমানবন্দর-এ একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত এবং মাটিতে থাকা একাধিক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয়…

বেলা তিনটে পর্যন্ত ভোটের হার ৭৮.৬৮%

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বেলা তিনটা পর্যন্ত ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৬৮ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে পূর্ব বর্ধমান…

হাম প্রতিরোধে বাংলাদেশকে ১.৭৫ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

মেলবোর্ন, ২৯ এপ্রিল- বাংলাদেশে হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা।…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

ট্রাম্পের অস্ট্রেলিয়া-বিরোধী মন্তব্য ‘অন্যায্য ও ক্ষতিকর’: ডেমোক্র্যাট নেতা জো কোর্টনি

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  অস্ট্রেলিয়াকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সমালোচনাকে ‘অন্যায্য’ ও ‘ক্ষতিকর’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নেতা জো কোর্টনি। তিনি সতর্ক করে বলেন,…

বেলা একটা পর্যন্ত ভোটের হার ৬১ শতাংশ

মেলবোর্ন, ২৯ এপ্রিল- পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ১১ শতাংশ। নির্বাচন কমিশন-এর তথ্য অনুযায়ী, বুধবার (ভোটের দিন)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au