সর্বশেষ

নতুন অধ্যায়ের সূচনা পাকিস্তানি অভিনেতা উমর আলমের

  • 2:57 pm - January 28, 2026
  • পঠিত হয়েছে:১৫২ বার

মেলবোর্ন, ২৮ জানুয়ারি- জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন পাকিস্তানি অভিনেতা উমর আলম। নববধূর নাম ফিজা মাসরুর। শনিবার (২৪ জানুয়ারি) তাদের বিয়ের অনুষ্ঠানটি আয়োজিত হয়, যেখানে নবদম্পতির নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের পর নবদম্পতির বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। সামাজিক মাধ্যমে ভক্তদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদেরও এ জুটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে দেখা গেছে।

বিয়েতে উমর আলমের পরনে ছিল হালকা নীল রঙের ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে একটি ডিজাইনার কোট। অন্যদিকে, কনে ফিজা মাসরুর বেছে নেন সোনা ও রূপার সূক্ষ্ম নকশায় সজ্জিত ধুলো গোলাপি রঙের পোশাক।

পরবর্তীতে এই দম্পতি ইনস্টাগ্রামে বিয়ের কিছু বিশেষ মুহূর্ত শেয়ার করেন, যার মধ্যে সমুদ্রতীরে তোলা একটি ফটোশুট বিশেষভাবে অনুরাগীদের নজর কেড়েছে। অনুষ্ঠানে তারকাদের মধ্যে শাজিয়া ওয়াজাহাত, ওয়াজাহাত রউফ, হাসান রিজভি ও হিনা মীরসহ একাধিক শোবিজ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে এক বিমান ভ্রমণের সময় উমর আলম ফিজা মাসরুরকে বিয়ের প্রস্তাব দেন, যার ভিডিও সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এই শাখার আরও খবর

বিদায়ের সুরে বিষণ্ন দশমী, আগামী শরতে ফেরার অপেক্ষা

আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের রঙ আর বিদায়ের বিষণ্নতা মিশ্রিত আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর)…

বাংলাদেশিদের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে

সরকারের ঋণ বাড়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষে দেশের মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী,…

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।…

পলিন হ্যানসনকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য:রক্ষণশীল জোট গঠনে দূরত্বে কোয়ালিশন ও ওয়ান নেশন

অস্ট্রেলিয়ার রাজনীতিতে লেবার সরকারকে ক্ষমতাচ্যুত করতে রক্ষণশীল দলগুলোর ঐক্যের আহ্বান উঠেছে। কিন্তু পলিন হ্যানসন ও অ্যাঙ্গাস টেলরের অবস্থান, নেতৃত্বের প্রশ্ন এবং আসন ভাগাভাগি নিয়ে মতপার্থক্য…

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au