সর্বশেষ

মুক্তির তালিকায় আলোচিত যত সিনেমা-সিরিজ

  • 7:15 pm - January 30, 2026
  • পঠিত হয়েছে:১২৭ বার

মেলবোর্ন, ৩০ জানুয়ারি- প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

টগর (বাংলা সিনেমা)

মুক্তি: আইস্ক্রিন (২৯ জানুয়ারি)

অভিনয়: আদর আজাদ, পূজা চেরী

গল্পসংক্ষেপ: বন্দর এলাকার গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। কালোবাজারিতে জড়িত স্থানীয় প্রভাবশালীদের মধ্যে নিত্যই ঘটে সংঘর্ষের ঘটনা। এমন পরিবেশে বেড়ে ওঠা প্রতিবাদী স্বভাবের টগর ক্ষমতাবানদের টার্গেটে পরিণত হয়। কিন্তু সে-ও ছেড়ে দেওয়ার পাত্র নয়। শুরু হয় দ্বন্দ্ব।

ব্রিজারটন সিজন ৪ (ইংরেজি সিরিজ)

 

মুক্তি: নেটফ্লিক্স (২৯ জানুয়ারি)

অভিনয়: লুক থম্পসন, ইয়েরিন হা, জোনাথন বেইলি

গল্পসংক্ষেপ: বিয়ের ব্যাপারে অনাগ্রহ থাকা সত্ত্বেও মায়ের আয়োজিত একটি অনুষ্ঠানে এক রহস্যময়ী নারীর প্রেমে পড়ে বেনেডিক্ট ব্রিজারটন। মরিয়া হয়ে তাকে খুঁজতে থাকে। সোফি বেক নামের সেই নারী আসলে একজন সাধারণ পরিচারিকা, যে গোপনে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিল। বেনেডিক্ট ও সোফির মধ্যকার সামাজিক মর্যাদার পার্থক্য তাদের সম্পর্কের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ায়।

 

দলদল (হিন্দি সিরিজ)

 

মুক্তি: প্রাইম ভিডিও (৩০ জানুয়ারি)

অভিনয়: ভূমি পেদনেকার, সামারা তিজোরি, সন্দীপ কুলকারনি

গল্পসংক্ষেপ: মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের নতুন ডিসিপি রিতা ফেরেরা কর্মস্থলে যোগ দিয়েই চ্যালেঞ্জের মুখে পড়ে। শহরে একের পর এক খুন হচ্ছে। এসব হত্যার ঘটনার তদন্তের দায়িত্ব পায় রিতা। তদন্তের কাজ এগোনোর সঙ্গে সঙ্গে এক ভয়ংকর ফাঁদে জড়িয়ে পড়ে সে।

সর্বম মায়া (মালয়ালম সিনেমা)

 

মুক্তি: জিওহটস্টার (৩০ জানুয়ারি)

অভিনয়: নিভিন পাওলি, রিয়া শিবু, আজু ভার্গিস

গল্পসংক্ষেপ: ধর্মকর্মে মোটেই বিশ্বাস নেই গিটারিস্ট প্রভেন্দুর। তার একটাই স্বপ্ন— ইউরোপে যাওয়া। তাতে ব্যর্থ হয়ে গ্রামে ফিরে আসে। সাময়িকভাবে চাচাতো ভাইয়ের কাজে সহযোগিতা করতে শুরু করে, যে পেশায় একজন পুরোহিত। ভাইয়ের সঙ্গে ভূতে ধরা এক মানুষের চিকিৎসা করতে যায়। এর পর থেকে সব সময় একজন তরুণীর উপস্থিতি অনুভব করতে থাকে সে।

চ্যাম্পিয়ন (তেলুগু সিনেমা)

 

মুক্তি: নেটফ্লিক্স (২৯ জানুয়ারি)

অভিনয়: রোশান, অনুস্বরা রাজন, নন্দামুরি

গল্পসংক্ষেপ: ১৯৪৭ সালের ভৈরনপল্লি বিদ্রোহের প্রেক্ষাপটে সিনেমাটির গল্প। তখনও স্বাধীন ভারতের সঙ্গে একীভূত হয়নি হায়দরাবাদ। মাইকেল উইলিয়ামস নামে সেকেন্দারাবাদের এক যুবকের স্বপ্ন, লন্ডনের ক্লাবে ফুটবল খেলার। তবে একসময় নিজের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে সে জড়িয়ে পড়ে আন্দোলনের সঙ্গে।

এই শাখার আরও খবর

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au