সর্বশেষ

ফ্যাশনের মঞ্চে ইতিহাস গড়লেন শাহরুখ খান

  • 11:40 pm - January 31, 2026
  • পঠিত হয়েছে:২২২ বার

মেলবোর্ন, ৩১ জানুয়ারি- দুবাইয়ে শুক্রবার (৩০ জানুয়ারি) ছিল ফ্যাশন ও তারকাখচিত এক বিশেষ সন্ধ্যা। বলিউড সুপারস্টার শাহরুখ খান দুবাই মলে অনুষ্ঠিত গ্লোবাল স্টাইল আইকন অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এর মাধ্যমে শুধু একজন অভিনেতা নয়, দুবাইয়ের ক্রমবর্ধমান ফ্যাশন অঙ্গনের জন্যও এটি হয়ে ওঠে একটি স্মরণীয় মুহূর্ত।

এ পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আয়োজন করা হয় দুবাই মল ফেস্টিভ্যাল অব ফ্যাশন-এর সমাপনী দিনে। দুই দিনব্যাপী এ আয়োজন দুবাই মলকে পরিণত করে ফ্যাশন, সংস্কৃতি ও বৈশ্বিক প্রভাবের এক বড় মঞ্চে। অনুষ্ঠানস্থল ছিল আর্মানি হোটেল দুবাই।

এটি ছিল দুবাই মল গ্লোবাল ফ্যাশন অ্যাওয়ার্ডস-এর প্রথম আয়োজন। সেই প্রথম আসরেই প্রধান সম্মাননা পেয়ে ইতিহাসে নাম লেখান শাহরুখ খান। ৫৯ বছর বয়সী এই তারকা ফ্যাশনের বড় স্বীকৃতি পেলেও নিজের স্টাইল নিয়ে ছিলেন বরাবরের মতোই বিনয়ী।

পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন, আমি ফ্যাশন সম্পর্কে খুব একটা জানি না। সাধারণত নীল জিন্স আর সাদা শার্টই পরি। তার এই সরল মন্তব্যে উপস্থিত দর্শকরা হাততালিতে ফেটে পড়েন।

শাহরুখ খানের হাতে এই সম্মাননা তুলে দেন ইমার প্রপার্টিজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলাব্বার। তিনি বলেন, এই আয়োজনের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন শাহরুখ খান। মঞ্চে দুজনের আন্তরিক আলিঙ্গন বন্ধুত্ব ও সম্মানের প্রতীক হয়ে ওঠে।

নিজস্ব রসিকতায় শাহরুখ খান মজা করে বলেন, আমার মনে হয় এই পুরস্কারটা একটু পক্ষপাতদুষ্ট। উনি নিশ্চয়ই আমার জন্য কিছুটা প্রভাব খাটিয়েছেন।

পুরস্কার অনুষ্ঠানের আগের রাতে আয়োজিত একটি ব্যক্তিগত নৈশভোজেও যোগ দেন শাহরুখ খান। সেখানে তাকে দেখা যায় কালো টি-শার্ট ও ব্লেজারের সঙ্গে ডেনিম কার্গো প্যান্ট, স্নিকার্স ও ক্যাজুয়াল বিনি টুপিতে।

গ্লোবাল স্টাইল আইকন অ্যাওয়ার্ড কেবল পোশাকের জন্য নয়। এটি শাহরুখ খানের বিশ্বজুড়ে সাংস্কৃতিক প্রভাব এবং ফ্যাশন ট্রেন্ড তৈরির ভূমিকার স্বীকৃতি। ভারতীয় পোশাক থেকে শুরু করে পাশ্চাত্য স্টাইল—সব ক্ষেত্রেই তার লুক ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য আন্তর্জাতিক সম্মান অর্জন করেছেন শাহরুখ খান। সিনেমার বাইরেও তার প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।

এই শাখার আরও খবর

বিদায়ের সুরে বিষণ্ন দশমী, আগামী শরতে ফেরার অপেক্ষা

আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের রঙ আর বিদায়ের বিষণ্নতা মিশ্রিত আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর)…

বাংলাদেশিদের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে

সরকারের ঋণ বাড়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষে দেশের মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী,…

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।…

পলিন হ্যানসনকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য:রক্ষণশীল জোট গঠনে দূরত্বে কোয়ালিশন ও ওয়ান নেশন

অস্ট্রেলিয়ার রাজনীতিতে লেবার সরকারকে ক্ষমতাচ্যুত করতে রক্ষণশীল দলগুলোর ঐক্যের আহ্বান উঠেছে। কিন্তু পলিন হ্যানসন ও অ্যাঙ্গাস টেলরের অবস্থান, নেতৃত্বের প্রশ্ন এবং আসন ভাগাভাগি নিয়ে মতপার্থক্য…

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au