সর্বশেষ

‘তাজমহল হীরা’ ফিরিয়ে দেওয়ার দাবিতে বিপাকে মার্গট রবি

  • 10:00 pm - February 01, 2026
  • পঠিত হয়েছে:৪৩ বার

মেলবোর্ন, ১ ফেব্রুয়ারি- বিনোদন দুনিয়ার সাম্প্রতিক এক ঘটনাকে কেন্দ্র করে ফের জোরালো হয়েছে উপনিবেশ আমলের লুট হওয়া প্রত্নসম্পদ ফিরিয়ে দেওয়ার দাবি। সম্প্রতি নিজের আসন্ন চলচ্চিত্র ‘উদারিং হাইটস’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে ব্রিটিশ-অস্ট্রেলীয় অভিনেত্রী মার্গট রবিকে দেখা গেছে একটি চোখধাঁধানো নেকলেস পরিহিত অবস্থায়। যার মূল আকর্ষণ ছিল ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক ‘তাজমহল’ হীরা।

১৬২৭ খ্রিস্টাব্দের এই অমূল্য রত্নটি একসময় মোঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূর জাহানের মালিকানাধীন ছিল। হীরাটির গায়ে খোদাই করা ফার্সি লিপি আজও সেই ইতিহাসের সাক্ষ্য দেয়। কিন্তু এই প্রাচীন রত্নটি মার্গট রবির গলায় শোভা পাওয়ার বিষয়টি মোটেও ইতিবাচকভাবে নেয়নি ভারতীয় নাগরিক ও নেটিজেনদের বড় একটি অংশ।

সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে ফরাসি জুয়েলারি হাউস কার্তিয়েরের তীব্র সমালোচনা করা হচ্ছে। সমালোচকদের দাবি, ভারতের ঔপনিবেশিক শাসনের সময় এই হীরাটি দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। নূর জাহানের হাতবদল হয়ে এটি এক সময় ব্রিটিশ-আমেরিকান অভিনেত্রী এলিজাবেথ টেলরের সংগ্রহে যায় এবং ২০১১ সালে তার মৃত্যুর পর তা নিলামে বিক্রি হয়।

এই ঘটনা কোহিনূর হীরার মতো মূল্যবান ভারতীয় সম্পদ ফিরিয়ে দেওয়ার বিতর্কটি নতুন করে উসকে গেল। বিশেষ করে গত বছর মেট গালায় ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ যখন পাতিয়ালার মহারাজার একটি ঐতিহাসিক নেকলেস পরতে চেয়েছিলেন, তখন কার্তিয়ের কর্তৃপক্ষ তা প্রদর্শনীতে থাকার অজুহাতে প্রত্যাখ্যান করে। অথচ ২০২২ সালে ইউটিউবার এমা চেম্বারলেনকে সেই একই সংগ্রহের গয়না পরতে দেওয়া হয়েছিল।

মার্গট রবির এই সাজকে কেন্দ্র করে বর্তমানে আন্তর্জাতিক মহলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ব্যক্তিগত সংগ্রাহকদের কাছে থাকা প্রাচীন রত্নগুলো নিজ দেশে ফিরিয়ে দেওয়ার দাবি জোরালো হচ্ছে। ভারতের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই এই দাবি জানানো হলেও পশ্চিমা বিশ্বের বিলাসবহুল ব্র্যান্ডগুলোর এমন আচরণকে অনেকেই ‘দ্বিচারিতা’ ও ঐতিহ্যের অবমাননা হিসেবে দেখছেন। ঐতিহাসিক এই রত্নটি এখন স্রেফ একটি গয়না নয়, বরং দক্ষিণ এশিয়ার মানুষের কাছে এটি এক হারানো গৌরবের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: খালিজ টাইমস

এই শাখার আরও খবর

ইরানের নৌ–অবরোধ দীর্ঘায়িতের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, তেলের বাজারে নতুন অস্থিরতা

মেলবোর্ন, ২৯ এপ্রিল- ইরানের বন্দরগুলোকে কেন্দ্র করে মার্কিন নৌ–অবরোধ আরও দীর্ঘায়িত হতে পারে, এমন ইঙ্গিতের পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের…

জাতিসংঘে বড় পদের আশায় কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত খালিলুর রহমান

মেলবোর্ন,২৯ এপ্রিল- বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমানকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। খুব শিগগিরই তাঁর চীন সফরের প্রস্তুতির খবরের মধ্যেই ঢাকায় গুঞ্জন ছড়িয়েছে, জাতিসংঘ…

বাংলাদেশের ৫ জেলায় বন্যার আশঙ্কা, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

বন্যা। ফাইল ছবি মেলবোর্ন, ২৯ এপ্রিল- দেশজুড়ে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের পাঁচটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও…

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন মমতা 

মেলবোর্ন, ২৯ এপ্রিল-পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের আগের রাত থেকেই কেন্দ্রীয় বাহিনী এলাকায় অত্যাচার চালাচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের…

আরও পেছাল শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর সময় 

মেলবোর্ন, ২৯ এপ্রিল- ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল চালুর সময় আরও পিছিয়ে যাচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরেই এটি চালুর…

৯ মাসেই ব্যাংক থেকে এক লাখ কোটি টাকা ঋণ নিয়েছে  সরকার

মেলবোর্ন, ২৩ এপ্রিল–     দৈনন্দিন খরচ, উন্নয়ন ব্যয় এবং বাজেট ঘাটতি সামাল দিতে ব্যাংক খাতের ওপর সরকারের নির্ভরতা বাড়ছে। রাজস্ব আদায়ে প্রত্যাশিত গতি না থাকায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au