বিদায়ের সুরে বিষণ্ন দশমী, আগামী শরতে ফেরার অপেক্ষা
আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের রঙ আর বিদায়ের বিষণ্নতা মিশ্রিত আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর)…
মেলবোর্ন, ২ ফেব্রুয়ারি- ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য সুখবর, সিরিজের পরবর্তী সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইউনিভার্সাল পিকচার্স। নতুন ছবির নাম ‘ফাস্ট ফরেভার’, যা ২০২৮ সালের ১৭ মার্চ মুক্তি পাবে।
এই সিনেমাটি ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত লুই লেটেরিয়ার পরিচালিত ‘ফাস্ট এক্স’–এর পরবর্তী কিস্তি হতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রীয় চরিত্র ডমিনিক টোরেটোর ভূমিকায় আবারও বড় পর্দায় হাজির হবেন ভিন ডিজেল।
ছবির ঘোষণার খবরটি ভিন ডিজেল নিজেই তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এক পোস্টে তিনি প্রয়াত সহ-অভিনেতা পল ওয়াকার–এর সঙ্গে নিজের একটি আবেগঘন ছবি প্রকাশ করেন। উল্লেখ্য, ব্রায়ান ও’কনার চরিত্রে অভিনয় করা পল ওয়াকার ২০১৩ সালে ‘ফিউরিয়াস ৭’ সিনেমাটি নির্মাণের সময় মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান।
ধারণা করা হচ্ছে- পরিবার, গতি আর আবেগ—সব মিলিয়ে ‘ফাস্ট ফরেভার’ ছবিটি জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য বিশেষ কিছু হতে যাচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au