বাংলাদেশ

ভাঙ্গায় কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

  • 1:20 am - February 19, 2026
  • পঠিত হয়েছে:১৩৩ বার
‎ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থানা , ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দৈনিক কালবেলার প্রতিনিধি সাইফুল্লাহ শামীমের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১১টার দিকে ভাঙ্গা পৌরসভার কাপুরিয়া সদরদী এলাকার হেলিপ্যাড সংলগ্ন গাজীরভিটা মসজিদের সামনে তাকে কুপিয়ে আহত করা হয়।

আহত সাইফুল্লাহ শামীমকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

সাংবাদিক শামীম বলেন, কাপুরিয়া সদরদী এলাকায় জমি কেনাবেচার ক্ষেত্রে চাঁদা দাবি করা হচ্ছে—এমন অভিযোগের তথ্য সংগ্রহ করতে তিনি সেখানে যান। চৌধুরীকান্দা সদরদী গ্রামের কোটন মুন্সির ছেলে রামিম মুন্সির কাছে এ বিষয়ে বক্তব্য চাইলে তিনি তাকে একটি ফাঁকা স্থানে নিয়ে যান। সেখানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রামিম মুন্সির বিরুদ্ধে ভাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলাও রয়েছে। নির্বাচনের আগে তিনি আত্মগোপনে থাকলেও পরে এলাকায় প্রকাশ্যে দেখা গেছে বলে দাবি স্থানীয়দের।

এ ঘটনায় আহত সাংবাদিক ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলী জানান, অভিযুক্তের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au