বাংলাদেশ

অমর একুশে বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি, লাগবে না স্টল ভাড়া: সংস্কৃতি মন্ত্রী

  • 2:12 am - February 19, 2026
  • পঠিত হয়েছে:১৪১ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- দীর্ঘ অনিশ্চয়তা ও প্রস্তুতি নিয়ে আলোচনার পর অবশেষে নির্ধারিত হলো অমর একুশে বইমেলার সূচি। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাঙালির আবেগ ও সংস্কৃতির অন্যতম বৃহৎ আয়োজন এই বইমেলা। নতুন সরকারের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমিতে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই দুই মন্ত্রী বাংলা একাডেমিতে এসে প্রকাশক ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন। তাদের স্বাগত জানান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ও সচিব সেলিম রেজা। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া বৈঠকে বইমেলার প্রস্তুতি, অংশগ্রহণ ও আয়োজন নিয়ে প্রকাশকদের বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরা হয়।

আলোচনার একপর্যায়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ঘোষণা দেন, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে। সরকারের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রকাশকরা। মন্ত্রী বলেন, সম্মিলিত উদ্যোগেই এবারের বইমেলাকে সফল করে তুলতে হবে এবং সকল প্রকাশনাকে অংশগ্রহণের আহ্বান জানান।

সভা সূত্রে জানা গেছে, আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে আবেদন জমা দিতে পারবে। একই দিন সন্ধ্যা ৬টায় লটারির মাধ্যমে স্টল বরাদ্দ দেওয়া হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলার উদ্বোধন করবেন। পরদিন ২৬ ফেব্রুয়ারি প্রদান করা হবে দেশের অন্যতম রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক।

দীর্ঘ অনিশ্চয়তার পর বইমেলার তারিখ ঘোষণায় প্রকাশনা জগৎ ও সাহিত্যাঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। ভাষা আন্দোলনের স্মৃতি ও বাংলা সাহিত্যের নতুন প্রকাশনার সমন্বয়ে আবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ হয়ে উঠবে পাঠক, লেখক ও প্রকাশকদের প্রাণের মিলনমেলা—এমন প্রত্যাশাই সংশ্লিষ্টদের।

এই শাখার আরও খবর

জর্দানে নিখোঁজ মার্কিন সেনাকে মৃত ঘোষণা, নিহত বেড়ে ১৮

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জর্দানে নিখোঁজ থাকা আরও এক মার্কিন সেনাসদস্যকে মৃত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এর…

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, জরুরি তহবিল চাইল পেন্টাগন

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় এখন পর্যন্ত ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মঙ্গলবার (২১ জুলাই)…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস

মেলবোর্ন, ২২ জুলাই- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

মিথেন গ্যাস লিক ও বিস্ফোরণে সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়,মৃতের সংখ্যা ২০ ছাড়ানোর আশঙ্কা

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের সিকিমে নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au