বিশ্ব

চৌরঙ্গীর স্রষ্টা মণিশঙ্কর মুখোপাধ্যায় মারা গেছেন

  • 8:58 pm - February 20, 2026
  • পঠিত হয়েছে:২০৬ বার
চৌরঙ্গীর স্রষ্টা মণিশঙ্কর মুখোপাধ্যায় মারা গেছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ ফেব্রুয়ারি- বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র আজ বিদায় নিলেন। প্রখ্যাত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, যিনি পাঠক মহলে ‘শংকর’ নামে পরিচিত, আজ শুক্রবার দুপুরে ভারতের কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, বার্ধক্যজনিত নানাবিধ জটিলতায় ভুগছিলেন এই বর্ষীয়ান সাহিত্যিক। গত ডিসেম্বর মাসে বাড়িতে পড়ে কোমরের হাড় ভেঙে যায় তাঁর। সেই সময় অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেও দিন পনেরো আগে তাঁর শারীরিক অবস্থা আবার খারাপ হয়ে যায়। খাওয়া-দাওয়ার অভাব এবং দুর্বলতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পর আজ দুপুরে তিনি আর জীবিত নেই।

মণিশঙ্কর মুখোপাধ্যায় ১৯৩৩ সালের ৭ ডিসেম্বর অবিভক্ত বাংলার যশোহর জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আইনজীবী হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই কলকাতায় আসেন। হাওড়ায় বড় হওয়া এবং পড়াশোনার পাশাপাশি সেখানে শুরু হয় তাঁর সাহিত্যচর্চা।

১৯৫৫ সালে প্রথম বই ‘কত অজানারে’ প্রকাশিত হওয়ার পর সাহিত্য জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাঁর কালজয়ী উপন্যাস ‘চৌরঙ্গী’ বাংলা সাহিত্যের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত। এছাড়া তাঁর রচনায় রয়েছে ‘সীমাবদ্ধ’ ও ‘জন অরণ্য’, যেগুলো নিয়ে পরবর্তীকালে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন। এছাড়া ‘চরণ ছুঁয়ে যাই’, ‘অচেনা অজানা’, ‘বিবেকানন্দ’ এবং অসংখ্য গবেষণামূলক ও আত্মজৈবনিক রচনা তাঁর কলম থেকে এসেছে।

শংকরের প্রয়াণ সংবাদ ছড়িয়ে পড়তেই সাহিত্যিক মহল ও বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ মানুষের জীবন থেকে শুরু করে কর্পোরেট জগতের জটিলতাও তাঁর লেখনীতে এক অদ্ভুত মায়ায় ফুটে উঠত, যা পাঠকদের মনে আজও অম্লান হয়ে থাকবে।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

এই শাখার আরও খবর

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au