সর্বশেষ

৫১-তে রাজ, প্রকাশ্য প্রেমে ভাসালেন শুভশ্রী

  • 9:52 pm - February 22, 2026
  • পঠিত হয়েছে:১৩০ বার

মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি- ওপার বাংলার পাওয়ার কাপল হিসেবে পরিচিত জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী ও নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আজ ২১ ফেব্রুয়ারিতে রাজের ৫১তম জন্মদিনে শুভশ্রী তার প্রতি প্রকাশ করেছেন প্রকাশ্য প্রেম।

নায়িকা শুভশ্রী রাত ১২টার কিছু সময় পর সামাজিক মাধ্যমে রাজের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেছেন। ছবিগুলিতে দেখা যায় রাজ কালো টি-শার্ট ও ডেনিম পরে আছেন এবং শুভশ্রী হলটার নেক লাল টপ ও কালো ক্যাজুয়াল প্যান্টে।

এক ছবিতে রাজের খোলা পিঠে চুম্বন করছেন শুভশ্রী, আরেকটিতে একে অপরের নাক স্পর্শ করছেন। শুভশ্রী লিখেছেন ঈশ্বর জানতেন আমাদের একে অপরকে প্রয়োজন, তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তুমি আমার জীবনের সেরা বিষয়, শুভ জন্মদিন আমার ভালোবাসা।

রাজ বর্তমানে সিনেমা ‘আবার প্রলয় ২’-এর প্রোমোশনে ব্যস্ত। বয়স বাড়লেও জন্মদিন তিনি বিশেষভাবে উদযাপন করেন না। তবে প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাতে রাজি। শহরের একটি রেস্তোরায় প্রি-বার্থডে সেলিব্রেশন করেন দম্পতি। সঙ্গে ছিলেন ভাগ্নি সৃষ্টি পাণ্ডে। সৃষ্টির ইনস্টাগ্রামে পোস্টে সেই উদযাপনের ঝলক দেখা গেছে।

পেশাদার জীবনের ব্যস্ততা থাকা সত্ত্বেও রাজ বরাবরই পারিবারিক মানুষ। পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন তিনি। কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকেন শুভশ্রীও। মা-বাবা হওয়ার পরও টলিপাড়ার অন্যতম পাওয়ার কাপল হিসেবে তাদের প্রেমের উষ্ণতা বজায় আছে।

এই শাখার আরও খবর

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

ধামরাইয়ের ৫২০ কেজির অষ্টধাতুর দুর্গাপ্রতিমা, হবে না বিসর্জন

ওটিএন বাংলা ডেস্ক: ঢাকার ধামরাইয়ের বণিকবাড়িতে ৫২০ কেজি ওজনের অষ্টধাতুর দুর্গাপ্রতিমার পূজা চলছে। আগামীকাল বুধবার পূজা শেষে এটি দেওয়া হবে না বিসর্জন। এটিই এখানকার রীতি।…

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au