বিশ্ব

পাকিস্তানকে ‘উপযুক্ত’ জবাব দেবে তালেবান সরকার

বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭

  • 2:49 pm - February 23, 2026
  • পঠিত হয়েছে:১৮০ বার
ছবি-সংগৃহীত

মেলবোর্ন ২৩ ফেব্রুয়ারি- আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের অতর্কিত বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। রোববার ভোরে এ হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা ও রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, সীমান্তসংলগ্ন নানগারহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানি বাহিনী বিমান হামলা চালায়। এতে একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও একাধিক আবাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। নানগারহারে অন্তত ১৭ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাকতিকায় হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ভোররাতে হামলার সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, তেহরিক-ই-তালেবান পাকিস্তান ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোর সাতটি শিবির ও আস্তানাকে লক্ষ্য করে গোয়েন্দাভিত্তিক ও সুনির্দিষ্ট অভিযান চালানো হয়েছে। ইসলামাবাদের দাবি, সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ, বাজাউর ও বান্নু জেলায় সংঘটিত আত্মঘাতী হামলার পেছনে আফগানিস্তানভিত্তিক নেতৃত্ব জড়িত এবং এ বিষয়ে তাদের হাতে চূড়ান্ত প্রমাণ রয়েছে।

এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে কাবুল। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে বেসামরিক স্থাপনায় আঘাত হানা আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীসুলভ সম্পর্কের পরিপন্থি। তালেবান প্রশাসন সতর্ক করে জানিয়েছে, এ ধরনের আগ্রাসনের উপযুক্ত ও কার্যকর জবাব দেওয়া হবে।

হামলার পর পাকিস্তান–আফগানিস্তান সীমান্তজুড়ে উত্তেজনা বেড়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আত্মঘাতী হামলা ও পাল্টা অভিযানের জেরে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও নড়বড়ে হয়ে পড়েছে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au