সর্বশেষ

রবার্তো মার্টিনেজের মতে ‘বিশ্বকাপ না জিতলেও রোনালদোই সর্বকালের সেরা’ খেলাধুলা

  • 5:28 am - February 25, 2026
  • পঠিত হয়েছে:১৫০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ ফেব্রুয়ারি-পর্তুগাল জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজ মনে করেন, বিশ্বকাপ জিতুক বা না জিতুক ক্রিশ্চিয়ানো রোনালদোই সর্বকালের সেরা ফুটবলার। পর্তুগাল ফুটবল সামিট পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। আসন্ন বিশ্বকাপে দলের স্টার খেলোয়াড়কে চাপমুক্ত রাখাই তার মূল লক্ষ্য।

ব্যালন ডি’অর বা বিশ্বকাপ জয়ের ভিত্তিতে ‘সর্বকালের সেরা’ নিয়ে বিতর্ক চিরন্তন। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টকে সামনে রেখে এই আলোচনা আবারও সামনে এসেছে। সাক্ষাৎকারে স্প্যানিশ কোচ বলেন, রোনালদোর প্রতি তার আস্থা অনেক এবং তিনি চান, তার মেগাস্টার কোনো অতিরিক্ত চাপ ছাড়া খেলুক।

মার্টিনেজ বলেন, ‘রোনালদো বিশ্বকাপ জিতুক বা না জিতুক, ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবেই থাকবেন। এই টুর্নামেন্টে তাকে চাপমুক্ত রাখতে আমাদের সব ধরনের সহায়তা করা উচিত, ঠিক যেমন নেশনস লিগে জেতার সময় আমরা করেছিলেন।’

মার্টিনেজ গত তিন বছরের বেশি সময় ধরে পর্তুগাল দলের দায়িত্বে আছেন। তিনি রোনালদোর চ্যাম্পিয়ন মনোভাবকে তরুণ ফুটবলারদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে দেখেন। তিনি আরও বলেন, ‘রোনালদোর মতো উদ্যমী খেলোয়াড়ের সঙ্গে আমি আগে কখনো কাজ করিনি। প্রতিটি সকাল সে নিজেকে আরও উন্নত করার লক্ষ্য নিয়ে শুরু করে।

যদি আমরা তাকে চিরকাল দলের সঙ্গে রাখতে পারতাম, তরুণ খেলোয়াড়দের জন্য তা দারুণ শিক্ষণীয় হতো।’ ১৭ জুন থেকে শুরু হচ্ছে পর্তুগালের বিশ্বকাপ অভিযান। ৪১ বছর বয়সী রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে এটি।

এই শাখার আরও খবর

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au