সর্বশেষ

বিচারের মুখোমুখি মরক্কোর তারকা ফুটবলার হাকিমি

  • 5:33 am - February 25, 2026
  • পঠিত হয়েছে:১৫৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ ফেব্রুয়ারি-তারকা ফুটবলার আশরাফ হাকিমি ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

এক্সে দেওয়া পোস্টে মরক্কো জাতীয় দলের এই খেলোয়াড় অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘ ধর্ষণের অভিযোগই একটি বিচারের জন্য যথেষ্ট, যদিও আমি তা অস্বীকার করছি এবং সবকিছুই প্রমাণ করে এটি মিথ্যা। এটি যেমন নির্দোষ মানুষের জন্য অন্যায়, তেমনি প্রকৃত ভুক্তভোগীদের জন্যও। আমি শান্তভাবে এই বিচারের অপেক্ষায় আছি, যা সত্যকে প্রকাশ্যে নিয়ে আসবে।’

ফ্রান্সের রাজধানী প্যারিসের নানতের প্রসিকিউটর দপ্তর ২০২৩ সালে এক নারীর অভিযোগের পর এ ঘটনায় তদন্ত শুরু করে। মঙ্গলবার প্রসিকিউটর দপ্তর নিশ্চিত করেছে যে হাকিমির মামলাটি বিচারের জন্য পাঠানো হয়েছে।

বার্তাসংস্থা এএফপিকে হাকিমির আইনজীবী ফ্যানি কলিন নিশ্চিত করে বলেন, ‘এমন এক অভিযোগের ভিত্তিতে বিচারের নির্দেশ দেওয়া হয়েছে, যা কেবল এক নারীর বক্তব্যের ওপর নির্ভরশীল। তিনি সব তদন্তে বাধা দিয়েছেন, সব ধরনের চিকিৎসা পরীক্ষা ও ডিএনএ পরীক্ষায় অস্বীকৃতি জানিয়েছেন, তার মোবাইল ফোন পরীক্ষা করতে দেননি এবং এক গুরুত্বপূর্ণ সাক্ষীর নাম প্রকাশ করতেও অস্বীকার করেছেন।’

এদিকে, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্লে-অফের ফিরতি লেগে বুধবার এএস মোনাকোর মুখোমুখি হবে পিএসজি। গত মঙ্গলবার প্রকাশিত প্রাথমিক দলে হাকিমির নাম ছিল।

এই শাখার আরও খবর

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au