সর্বশেষ

টি টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত হয়নি সেমির ভেন্যু, অথচ টিকিট বিক্রি করছে আইসিসি

  • 5:43 am - February 25, 2026
  • পঠিত হয়েছে:১২৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ফেব্রুয়ারি-টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল কলকাতা থেকে সরে যেতে পারে কলম্বোয়। পাকিস্তান আসর থেকে ছিটকে যাওয়া ভারতেই হবে সেমির আসর। ম্যাচের ভেন্যু চূড়ান্ত না হলেও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুটি সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট বিক্রি শুরু করেছে।

ক্রিকেটপ্রেমীদের বিভ্রান্তি বাড়িয়ে সম্ভাব্য চার শহরের জন্যই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে এদিন থেকে। কলকাতা, মুম্বাই, অহমেদাবাদ এবং কলম্বোর জন্য টিকিট বিক্রি হচ্ছে। এর মধ্যে শুধু মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনাল হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই।

প্রাথমিক সূচি অনুযায়ী, দুটি সেমিফাইনাল হওয়ার কথা কলকাতা এবং মুম্বাইয়ে। ফাইনাল হওয়ার কথা অহমেদাবাদে। পাকিস্তান সেমিফাইনাল বা ফাইনালে উঠলে সংশ্লিষ্ট ম্যাচটি কলম্বোয় সরিয়ে নিয়ে যাওয়া হবে। কারণ, ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলবেন না সলমন আলি আগারা।

আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের অন্যতম আয়োজক শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠলে দাসুন শনাকার দলকেও দেশের মাটিতে খেলার সুযোগ দেওয়া হবে। সে ক্ষেত্রে কলকাতার সেমিফাইনালটি কলম্বোয় আয়োজন করা হবে। ফলে নতুন একটি অনিশ্চয়তাও তৈরি হয়েছে।

সব মিলিয়ে টুর্নামেন্টের শেষ তিনটি ম্যাচ কোথায় হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সেমিফাইনালের চার দল চূড়ান্ত হওয়ার পরই বোঝা যাবে নকআউট পর্বের ম্যাচগুলো কোথায় কোথায় হবে। অথচ এমন অনিশ্চয়তা বিভ্রান্তির মধ্যেই টিকিট বিক্রি শুরু করেছে আইসিসি।

এই শাখার আরও খবর

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au