সর্বশেষ

ভারতের জন্য দুঃসংবাদ

  • 5:51 am - February 25, 2026
  • পঠিত হয়েছে:১৪০ বার
ভারতের জন্য দুঃসংবাদ

মেলবোর্ন ২৫ ফেব্রুয়ারি-দক্ষিণ আফ্রিকার কাছে সুপার এইটের প্রথম ম্যাচ হেরে বিপদে সূর্যকুমার যাদবের দল। তাই এখন প্রতিটি ম্যাচই তাদের জন্য গুরুত্বপূর্ণ। আগামীকাল তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এই ম্যাচের আগে দুঃসংবাদ ভারতীয় শিবিরে।

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে রিংকু সিংকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এদিন হঠাৎ বাড়ি ফিরে গেছেন এই ফিনিশার। তাই আগামী ম্যাচে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

ভারতীয় দলের সূত্রের বরাত দিয়ে জানা গেলে, গুরুতর অসুস্থ রিংকুর বাবা খানচন্দ সিং। গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে। ভেন্টিলেটরে রেখে চিকিৎসা চলছে তার। খবর পাওয়ার পর কোচ গৌতম গম্ভীরের অনুমতি নিয়ে বাবাকে দেখতে গেছেন রিংকু। মঙ্গলবার সকালেই টিম হোটেল ছাড়েন তিনি।

টিম হোটেল ছেড়ে চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই অনুশীলন করেননি রিংকু। বাড়িতে থেকে ফিরলেও আগামী ম্যাচে সরাসরি মাঠে নামার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তাই আগামী ম্যাচে তার বিকল্প ভাবতে হচ্ছে ভারতকে।

চেন্নাইয়ে ভারতের পরবর্তী ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে। একই দিনে এক নম্বর গ্রুপের অন্য খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আহমেদাবাদের এই ম্যাচের ফলের ওপরও ভারতের সেমিফাইনাল ভাগ্য অনেকটাই নির্ভর করছে। দক্ষিণ আফ্রিকা জিতলে স্বাগতিক শিবিরে কিছুটা স্বস্তি ফিরতে পারে।

এই শাখার আরও খবর

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au