সর্বশেষ

চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারকে বিদায় করে শেষ ষোলোতে নরওয়েজিয়ান ক্লাব বোডো

  • 3:53 pm - February 25, 2026
  • পঠিত হয়েছে:১৬৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ ফেব্রুয়ারি-চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে অফের প্রথম লেগে গতবারের রানার্স আপ ইন্টার মিলানকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট। তবে সেটা ছিল ঘরের মাঠে জয়। সকলে ভেবেছিলো, দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ঘুরে দাঁড়িয়ে শেষ ষোলোর টিকিট কাটবে ইন্টারই। তবে গুইসেপি মেজা স্টেডিয়ামে ঘটলো অঘটন। ইন্টারকে তাদেরই মাঠে হারিয়ে বিদায় করল বোডো/গ্লিমট।

প্লে অফের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের বিপক্ষে ২-১ গোলে জয় পায় বোডো/গ্লিমট। প্রথম লেগ ৩-১ গোলে জেতায়, দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে জিতে শেষ ষোলোর টিকিট কেটেছে নরওয়ের ক্লাবটি।

প্রথম হাফে গোলশূন্য থাকার পর, দ্বিতীয় হাফে দুই গোল দিয়ে ইন্টারকে চমকে দেয় বোডো/গ্লিমট। ৫৮তম মিনিটে জেন্স পেটার হাউজ এবং ৭২তম মিনিটে হাকন এভজেন গোল করলে ইন্টারের বিদায় সেখানেই নিশ্চিত হয়ে যায়।

৭৬তম মিনিটে বাস্তোনি এক গোল শোধ দিলেও তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ঘরের মাঠে হার নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় গত মৌসুমের রানার্স আপ দলটি। আর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এসে শেষ ষোলোর টিকিট কাটল বোডো/গ্লিমট। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে তারা ম্যানচেস্টার সিটি ও অ্যাতলেটিকো মাদ্রিদের মতো ক্লাবকে হারিয়েছে।

ক্লাব ব্রুগের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন অ্যাতলেটিকোর সোরলোথ।
এদিকে রাতে আরও তিনটি ম্যাচ হয়েছে। ক্লাব ব্রুগকে ৪-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে ৩-৩ গোলের নাটকীয় ড্র হয়েছিলো। শেষ ষোলোর টিকিট পেয়েছে জার্মান ক্লাব লেভারকুসেনও। গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। তবে প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল লেভারকুসেন।

আর কারাবাগকে ৩-২ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। প্রথম লেগে ৬-১ গোলে জিতেছিল ইংলিশ ক্লাবটি। ফলে দুই লেগ মিলিয়ে ৯-৩ গোলে জিতে শেষ ষোলোতে তারা।

এই শাখার আরও খবর

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au