সর্বশেষ

আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ

  • 12:59 pm - February 26, 2026
  • পঠিত হয়েছে:১৩২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ ফেব্রুয়ারি-দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। চলতি বছরের আগস্টে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজটি। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) প্রকাশ করেছে সেই সিরিজের সূচি।

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৩–১৭ আগস্ট, ডারউইনে। যেখানে ২০০৪ সালের পর এই প্রথম কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২২–২৬ আগস্ট, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারিনা, ম্যাকাই’তে। যা অস্ট্রেলিয়ার মাটিতে ১২তম টেস্ট ভেন্যু হতে যাচ্ছে।

অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, উত্তর অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেট ফিরিয়ে আনতে পেরে তারা আনন্দিত এবং বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা করছেন। ব্যস্ত আন্তর্জাতিক সূচির মধ্যেও আগস্টে বিশ্বমানের ভেন্যু পাওয়ায় বোর্ড সন্তুষ্ট।

২০১৭ সালের পর প্রথমবার দুই দল টেস্ট সিরিজ খেলবে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে এনিয়ে দ্বিতীয়বার, ২০০৩ সালে দুই দল মুখোমুখি হয়েছিল। ২০২০ সালের মাঝামাঝি সময়ে দুই দলের মুখোমুখি হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে স্থগিত হয়।

বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা অস্ট্রেলিয়া সদ্য অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়ে দারুণ ছন্দে আছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে শীর্ষে আছে কামিন্সের দল। অপরদিকে, টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান ৮ নম্বরে। যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে মাত্র ২টি ম্যাচ খেলেছে টাইগাররা।

এই শাখার আরও খবর

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au