সর্বশেষ

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পেরিয়ে শেষ ষোলোয় উঠল যারা?

  • 1:03 pm - February 26, 2026
  • পঠিত হয়েছে:১২৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ ফেব্রুয়ারি-যোগ করা সময়ের প্রথম মিনিটে ম্যাচে সমতা টেনে লড়াই জমিয়ে তুলল মোনাকো। তবে বাকি সময়ে নাটকীয় কিছু করে দেখাতে পারল না তারা। ঘরের মাঠে মুঠো থেকে জয় বের হয়ে গেলেও, লক্ষ্য পূরণ হলো পিএসজির।

আরেক লড়াইয়ে, প্রথম লেগের তিন গোলের ব্যবধান ঘুচিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিলেও শেষ রক্ষা হলো না ইউভেন্তুসের।

চূড়ান্ত হয়ে গেছে ২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ১৬টি দল। প্লে-অফ পেরিয়ে শেষ চারটি দল হিসেবে শেষ ষোলোয় উঠেছে আতালান্তা, রেয়াল মাদ্রিদ, পিএসজি ও গালাতাসারাই।

বেনফিকার বিপক্ষে ফিরতি লেগে ঘরের মাঠে ২-১ গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের অগ্রগামিতায় শেষ ষোলোয় উঠেছে প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ।

মোনাকোর বিপক্ষে ঘরের মাঠে ফিরতি লেগে ২-২ ড্র করে, ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে নকআউটে উঠেছে শিরোপাধারী পিএসজি।

প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ২-০ গোলে হারা আতালান্তা ঘরের মাঠে জিতেছে ৪-১ গোলে। ৪-৩ গোলের অগ্রগামিতায় ইতালিয়ান দলটি উঠেছে শেষ ষোলোয়।

ইউভেন্তুস প্রথম লেগে ৫-২ গোলে হেরেছিল গালাতাসারাইয়ের মাঠে। ফিরতি লেগে ঘরের মাঠে প্রথমার্ধে ব্যবধান কমায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে ১০ জনের দলে পরিণত হয় ইতালিয়ান দলটি। তবে, ৭০ ও ৮২তম মিনিটে আরও দুই গোল করে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৫-৫ করে ফেলে তারা।

অতিরিক্ত সময়ে আর পেরে ওঠেনি ইউভেন্তুস। ১০৫ ও ১১৯তম মিনিটে তাদের জালে বল পাঠিয়ে ৩-২ ব্যবধানে ম্যাচ হারলেও, দুই লেগ মিলিয়ে ৭-৫ গোলের অগ্রগামিতায় শেষ ষোলোয় ওঠে তুরস্কের ক্লাব গালাতাসারাই।

আগের দিন প্লে-অফ থেকে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছিল আতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন, নিউক্যাসল ইউনাইটেড ও বোদা/গ্লিম্ট।

এবার প্রথম পর্বের পয়েন্ট টেবিলে শীর্ষ আটে থেকে সরাসরি নকআউট পর্বে জায়গা করে নেয় আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি ও ম্যানচেস্টার সিটি।

আগামীকাল হবে শেষ ষোলোর ড্র।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au