সর্বশেষ

ক্রিকেট বোর্ড কঠিন জায়গা: আসিফ আকবর

  • 5:17 am - February 27, 2026
  • পঠিত হয়েছে:১৩৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ ফেব্রুয়ারি-বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সংগীতশিল্পী আসিফ আকবর। নতুন করে তাকে দেওয়া হয়েছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব। ক্রিকেট বোর্ডের মাঠের ব্যস্ততার তুলনায় বরং বেশি ব্যস্ত থাকতে হচ্ছে মাঠের বাইরের বিষয় নিয়ে। সেই বাস্তবতা তুলে ধরলেন আসিফ।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাস দেন আসিফ। সেখানে তিনি দেশের ক্রিকেটকে তুলনা করেছেন, হাসরের ময়দানে ধারালো পুলসিরাতের সঙ্গে।

আসিফ বলেন, ‘আমেরিকা থাকতেই বিসিবিতে জয়েন করেছি। সফল নির্বাচনি কার্যক্রম শেষে পুরোদমে ব‍্যস্ত হয়ে গেলাম ক্রিকেট নিয়ে। বাইরে থেকে দেখা ঝকঝকে ক্রিকেট আসলে ভিতরে একটা হাসরের ময়দান, জান্নাত-জাহান্নামের মাঝখানে থাকা পুলসিরাতের মত ধারালো পিচ্ছিল এবং দুর্গম সেতু অতিক্রম করছি।’

আসিফ আকবর জানান, বিসিবিতে নিজের মূল দায়িত্বের বাইরেও বিভিন্ন ‘এক্সট্রা কারিকুলাম’ ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে তাকে, যা তিনি বেশ উপভোগই করছেন।

সাম্প্রতিক সময়ে নিজের অভিভাবকতুল্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এখনো স্তব্ধ হয়ে আছেন আসিফ। তিনি জানান, এই শূন্যতা কাটিয়ে ওঠা তার পক্ষে সম্ভব নয়। এর পাশাপাশি ছোট ছেলে ও মেজো ভাইয়ের ছেলের বিয়েসহ পারিবারিক নানা ব্যস্ততা এবং জাতীয় নির্বাচনের কার্যক্রম নিয়ে গত কয়েক মাস পর্দার আড়ালে ছিলেন তিনি।

ব্যস্তবতা শেষে আবারো গানে ফেরার কথা জানিয়ে ভক্তদের আশ্বস্ত করে আসিফ আকবর বলেন, ‘গায়ক আসিফ আকবর এখন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। রাজনীতি আর খেলার মাঠ ছাপিয়ে আমার খবর আবারো যাবে বিনোদনের পাতায়, সেখানেই আমার আসল পরিচয়। ক্রিকেট প্রশাসন এবং গান—পারফেক্ট কম্বিনেশন। এখন আমি অনেক শান্ত।’

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au