সর্বশেষ

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি তকমা দিলো ফিফা

  • 5:20 am - February 28, 2026
  • পঠিত হয়েছে:৮৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ ফেব্রুয়ারি-হামজা চৌধুরীর পর সামিত সোম-কিউবা মিচেলদের অন্তর্ভুক্ত হওয়ার পর বাংলাদেশ ফুটবল দল যেন হয়ে উঠেছে আরও শক্তিশালী। দক্ষিণ এশিয়ায় যেন রাজত্ব করতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। এএফসি এশিয়ান কাপে সুযোগ না পেলেও দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারিয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছে বাংলাদেশ।

হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা যে ফুটবলে উন্নতি করেছে, এবার সেটাই জানালো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল পেজে বাংলাদেশকে নিয়ে একটি পোস্ট করেছে করা হয়েছে। তবে সরাসরি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি আখ্যা দেয়নি। প্রশ্নটা ছেড়ে দেওয়া হয়েছে ফুটবল ভক্তদের মাঝেই।

ফেসবুকে বাংলাদেশ ফুটবল দলের একটি ছবি পোস্ট করেছে ফিফা। আর ছবির ক্যাপশনে লিখেছে, ‘‘দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?’’ এরপর বাংলাদেশের পতাকার ইমোজি দেওয়া হয়েছে।

ফেসবুকে করা এমন প্রশ্নের উত্তরে কমেন্ট করেছেন ফুটবলপ্রেমীরা। তবে কমেন্টে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সরাসরি বলেই দিয়েছে, বাংলাদেশই দক্ষিণ এশিয়ার ফুটবলের নতুন পরাশক্তি।

মোহাম্মদউল্লাহ নরেন নামে একজন লিখেছেন, ‘‘এখন তো শুধু দক্ষিণ এশিয়ার পরাশক্তি। কিছুদিন পর এশিয়ার পরাশক্তি হব। আর একটা সময় ফুটবল বিশ্বের পরাশক্তি হব, ইনশাআল্লাহ।’’

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au