সর্বশেষ

বিশ্বকাপ না জিতলে চাকরি হারাবেন গম্ভীর, ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারের

  • 7:03 am - February 28, 2026
  • পঠিত হয়েছে:১২৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ ফেব্রুয়ারি-বিশ্বকাপ না জিতলে চাকরি চলে যাবে গৌতম গম্ভীরের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের বাঁচা-মরার ম্যাচের আগে এমন ভবিষ্যদ্বাণী সাবেক ইংলিশ পেসার স্টিভ হার্মিসনের।

ইডেন গার্ডেন্সে অগ্নিপরীক্ষায় নামবে টিম ইন্ডিয়া। ঘরের মাঠ বলেই চাপ বেশি থাকবে স্বাগতিকদের ওপর। সেমিফাইনালে উঠতে হলে জিততেই হবে। এমন এক সমীকরণের সামনে আলোচনা হচ্ছে দলটার হেডকোচ গম্ভীরকে নিয়ে। সাদা পোশাকে মেন ইন ব্লুদের পারফরম্যান্সে আগে থেকেই নড়বড়ে ছিল তার চাকরি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হলে সে অনিশ্চয়তা বাড়বে আরও বেশি।

হার্মিসন মনে করেন, শুধু ক্যারিবীয়দের হারালে হবে না, বিশ্বকাপ জয়ের বিকল্প নেই ভারত কোচের। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই ক্রিকেট বিশ্লেষক। তিনি বলেন, ‘গম্ভীরকে পছন্দ করার কারণ কম, তবে তাতে ওর কিছু যায় আসে না। ইগো না থাকলে ভারতের কোচ হিসেবে সফল হওয়ার সুযোগ কম। এই বিশ্বকাপ না জিতলেই ওর চাকরি চলে যাবে। তবে আমি ওর কোচিংয়ের পদ্ধতি পছন্দ করি।’

গম্ভীরের কোচিংয়ে প্রায় ১ বছরে কোনো টি-২০ সিরিজ হারেনি ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির পর জিতেছে এশিয়া কাপ শিরোপা। এরপরও কেন এমন অনিশ্চয়তা? হার্মিসন ব্যাখ্যা করেছেন কারণটাও। মূলত নিজের একগুয়ে মনোভাব আর কোচিং প্যানেলে শুধুমাত্র নিজের পছন্দের মানুষকে সুযোগ দেয়াটাই তার অবস্থান ঝুকিঁপূর্ণ করে তুলেছে।

হার্মিসন বলেন, ‘ভারতের লিজেন্ডারি ক্রিকেটারদের বাদ দিয়ে সে মরনে মরকেল, টেন ডয়েস্কেটদের দিয়ে কোচিং স্টাফ সাজিয়েছে। তার চোখে এরাই বিশ্বসেরা। ও যাদের চায় তাদের প্রতি সৎ থাকে। তবে ভালো কোচের সংজ্ঞা হচ্ছে ভুল মেনে নিয়ে পরিবর্তন আনা। আমার মনে হয় না গম্ভীরের এই গুণ আছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au