সর্বশেষ

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলতে কে কার প্রতিপক্ষ?

  • 3:40 pm - February 28, 2026
  • পঠিত হয়েছে:৫৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ ফেব্রুয়ারি-চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র জমিয়ে তুলেছে, ইউরোপীয় ফুটবলের উত্তাপ। আবারও মাঠে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। একই সঙ্গে রয়েছে পিএসজি-চেলসি লড়াইসহ একাধিক হাইভোল্টেজ ম্যাচ।

ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে আবারও শুরু হচ্ছে একের পর এক রোমাঞ্চকর ম্যাচ। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে টানা পঞ্চম মৌসুমে। যা টুর্নামেন্টের ইতিহাসে প্রথম। ২০১৯-২০ মৌসুমের পর থেকে এটি তাদের ষষ্ঠ নকআউট লড়াই। এরই মধ্যে লিগ পর্বে একবার দেখা হয়েছে দুই দলের।

সিটির ২-১ গোলের নাটকীয় জয়ে নতুন অধ্যায় যোগ করে এই প্রতিদ্বন্দ্বিতায়। অন্যদিকে ১৫ বারের চ্যাম্পিয়ন লস ব্লাংকোসরাও প্রস্তুত প্রতিশোধ নিতে।

বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি খেলবে চেলসির বিপক্ষে। লুইস এনরিকের দল চাইবে জয় নিয়ে শিরোপা আবারও নিজেদের করে নিতে। অপর দিকে, ব্লুজরা চাইবে জয় নিয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এক ধাপ এগিয়ে যেতে।

এদিকে, আর্সেনাল প্রতিপক্ষ হিসাবে পেয়েছে বায়ার লেভারকুজেনকে।

আর আরেক জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ লড়বে আতালান্তর বিপক্ষে। অন্য আরেক ম্যাচে ইংলিশ ক্লাব নিউ ক্যাসেলের সামনে বড় চ্যালেঞ্জ বার্সেলোনা। লিভারপুল পেয়েছে তুরস্কের গ্লাটাসারেকে।

তবে, চমক দেখিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলতে জায়গা করে নিয়েছে বোদো গ্লিমট। নরওয়ের ক্লাবটির প্রতিপক্ষ স্পোটিং।

টটেনহ্যাম ও অ্যাতলেটিকো মাদ্রিদ একে অপরের প্রতিপক্ষ। দিয়াগো সিমিয়নের শিষ্যদের হারিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে থাকতে চাইবে টটেনহ্যাম।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au