বাংলাদেশ

কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের সাবেক এমপির মৃত্যু

  • 5:41 am - March 01, 2026
  • পঠিত হয়েছে:১৩০ বার
টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ মার্চ- কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পশ্চিমবঙ্গের কলকাতার দমদম এলাকার ফোনিক্স মেডিকেল সেন্টারে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন জোয়াহেরুল ইসলাম। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার ওই হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহের বেশি সময় তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। শেষ ছয় দিন তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মাল্টি অর্গান ফেইলিওরের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

মৃত্যুর সময় হাসপাতালে তাঁর স্ত্রী ও এক মেয়ে উপস্থিত ছিলেন। স্ত্রী মেডিক্যাল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন। বাবার অসুস্থতার খবর পেয়ে সম্প্রতি কলকাতায় যান তাঁর মেয়ে জাকিয়া ইসলাম।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর জোয়াহেরুল ইসলাম ভারতে চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন। পরিবারের দাবি, শারীরিক অসুস্থতার কারণেই তিনি ভারতে চিকিৎসা নিচ্ছিলেন।

জোয়াহেরুল ইসলাম পেশায় একজন প্রবীণ আইনজীবী ছিলেন। তিনি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবনে তিনি করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়ে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। তৃণমূলের নেতা-কর্মীদের কাছে তিনি ‘ভিপি জোয়াহের’ নামেই বেশি পরিচিত ছিলেন।

তাঁর বাড়ি সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর মরদেহ দেশে এনে নিজ গ্রামে দাফন করার ইচ্ছা রয়েছে। এ জন্য বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

জোয়াহেরুল ইসলামের ছোট ভাই আতোয়ার রহমান, যিনি উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বলেন, পরিবারের সবাই চান তাঁর মরদেহ গ্রামে এনে দাফন করা হোক। সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই শাখার আরও খবর

এভারেস্ট জয়ের রহস্য: ১০০ বছর পরও অজানা ম্যালোরি-আরভিনের শেষ পরিণতি

মেলবোর্ন, ৬ জুন- বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টকে ঘিরে অসংখ্য ইতিহাস, অর্জন ও ট্র্যাজেডির গল্প রয়েছে। তবে এসব কাহিনির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী…

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলার দাবি, নতুন করে উত্তেজনা

মেলবোর্ন, ৬ জুন- ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়,…

জনতার জবানবন্দি: ইউনূস সরকারের  ১৮ মাসের দুঃশাসনে জাতি যা হারিয়েছিল

মেলবোর্ন, ৬ জুন- ৫ আগস্ট ২০২৪ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত—৫৪৭ দিন। ইউনূস সরকার এই ১৮ মাসের বেশি সময় ধরে দুঃশাসন চালিয়েছিল। “সংস্কার” এর নামে…

কোন পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ৬ জুন- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে আবারও সংঘাতের আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। গত এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর উভয়…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

আইভীর মুক্তি: আওয়ামী লীগের পুনর্গঠনের ইঙ্গিত নাকি নতুন সমীকরণ?

মেলবোর্ন, ৬ জুন- বিএনপি সরকার সেলিনা হায়াৎ আইভীকে কেন জামিন দিলো? হ্যাঁ, বাংলাদেশে আদালত জামিন দেয় না, জামিন দেয় যারা সরকারে থাকে। তো, আইভীকে কেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au