সর্বশেষ

বিসিএলে জিসান-মোসাদ্দেক ঝড়ে উল্টে গেল ম্যাচ

  • 6:04 am - March 01, 2026
  • পঠিত হয়েছে:৪৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ মার্চ-ম্যাচটি ছিল রীতিমতো নাটকীয়তায় ভরা। তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি আর তানজিদ তামিমের ঝকঝকে ৯২ রানে ৭ উইকেটে ৩২২ রান তুলেছিল নর্থ জোন। স্কোরবোর্ডে এমন সংগ্রহ উঠলে সাধারণত ম্যাচ হাতছাড়া হয় না। নর্থ জোনও তাই ভেবেছিল।

কিন্তু ক্রিকেট যে চরম অনিশ্চয়তার খেলা, সেটা আবারও প্রমাণ করলেন জিসান আলম।
৩২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি সেন্ট্রাল জোনের। দ্রুতই ফিরে যান নাঈম শেখ ও সাইফ হাসান। চাপের মুখে পড়া দলকে টেনে তোলেন জিসান ও মাহফিজুল ইসলাম রবিন।

তৃতীয় উইকেটে তাদের ৯৪ রানের জুটি ম্যাচে ফেরায় সেন্ট্রালকে। জিসান ছিলেন দারুণ আত্মবিশ্বাসী। ৯৩ বলে ১৬ চার ও ৫ ছক্কায় ১২৭ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। এটিই তার প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরি।

রবিন ৫৪ রান করে আউট হলে আবারও দোলাচলে পড়ে সেন্ট্রাল। ২৭৮ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ তখন অনেকটাই নর্থ জোনের দিকে হেলে ছিল। কিন্তু সেখানেই মোসাদ্দেক হোসেন সৈকতের আগ্রাসী ব্যাটিং ম্যাচের চিত্র পাল্টে দেয়। মাত্র ২৬ বলে ৫৪ রানের ঝড় তুলে শেষ ওভারে ২ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে সেন্ট্রাল জোন।

নর্থ জোনের হয়ে রিশাদ হোসেন ৩টি উইকেট নেন।

মেহরাব হোসেন ও শরিফুল ইসলাম দুটি করে উইকেট পান, একটি উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে নর্থ জোন। সেখান থেকে তানজিদ হাসান ও তাওহীদ হৃদয় ১৩৫ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত দেন। তানজিদ ৯২ বলে ৯২ রান করে সেঞ্চুরির খুব কাছে গিয়েও থামেন। হৃদয় শুরুতে ধীর থাকলেও সময়ের সঙ্গে গতি বাড়ান। ১১৩ বলে ১০২ রানের ইনিংসে ছিল ৮টি চার। শেষ দিকে সাব্বির রহমান ৫১ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যা নর্থ জোনকে পৌঁছে দেয় ৩২২ রানে।

তবে এই হার নর্থ জোনের খুব একটা ক্ষতি করেনি। কারণ আগামী রবিবার ফাইনালে আবারও সেন্ট্রাল জোনের মুখোমুখি হবে তারা। তার আগে আজকের এই লড়াই যেন সেই বড় ম্যাচের ড্রেস রিহার্সেল হয়ে থাকল।

এই শাখার আরও খবর

ব্যালট সংকটে উত্তাল দক্ষিণ কোরিয়া, পুনর্নির্বাচনের দাবিতে রাস্তায় হাজারো মানুষ

মেলবোর্ন, ৬ জুন- দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ব্যালটপত্র সংকটের ঘটনায় দেশজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। ভোটগ্রহণে অনিয়ম ও ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগ…

বৈশ্বিক অস্থিরতার মধ্যেও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার

মেলবোর্ন, ৬ জুন- বিশ্বজুড়ে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুই…

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

মেলবোর্ন, ৬ জুন-  ইরান নিজেকে আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং দেশটি পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানোর সক্ষমতা অর্জন…

দিল্লির হোটেল অগ্নিকাণ্ডে ২১ প্রাণহানি, অবহেলার অভিযোগে গ্রেফতার রাঁধুনি

মেলবোর্ন, ৬ জুন-  ভারতের রাজধানী দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে হোটেলের রাঁধুনি কেশব নেগিকে গ্রেফতার করেছে পুলিশ। মর্মান্তিক এই…

১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিলেন কিম জং উন

মেলবোর্ন, ৬ জুন- উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা আরও জোরদার করতে ১০ হাজার টনের একটি আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। একই…

হেবরনে ইসরায়েলি গুলিতে নিহত সাত মাসের ফিলিস্তিনি শিশু

মেলবোর্ন, ৬ জুন- অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au