সর্বশেষ

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেয়া কথা রাখতে পারেননি তামিম

  • 5:15 am - March 02, 2026
  • পঠিত হয়েছে:৬৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ০২ মার্চ-ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখা ক্রীড়াবিদদের স্বীকৃতি দিয়েছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন। সাবেক ও বর্তমান ৯ ক্রীড়াবিদ পেয়েছেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড। সেই অনুষ্ঠানে তামিম ইকবাল স্মৃতি রোমন্থন করেছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও কোকোকে নিয়ে। তামিম অনুতপ্ত এত বছর প্রয়াত কোকোর অবদান নিয়ে বলতে না পেরে।

আরাফাত রহমান কোকো ছিলেন ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য। এই সময় বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি। মিরপুরে ‘হোম অব ক্রিকেট’ তৈরিতে তাঁর অবদান অনস্বীকার্য।

কোকোকে নিয়ে অনুষ্ঠানে তামিম বলেন, ‘কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তাঁর (প্রয়াত আরাফাত রহমান কোকো) বিষয়ে। সেখানে একটা কথা বলেছিলাম যে, সত্যি আমি দুঃখিত যে তাঁর বিষয়ে আমরা এত বছর…তিনি এত অবদান রাখার পরও আমরা বলতে পারিনি। অন্তত আমি তো বলতে পারিনি, এটাই আমার মূল বার্তা ছিল।’

তামিম ক্রিকেটে প্রয়াত কোকোর অবদান তুলে ধরেন এভাবে, ‘মিরপুর স্টেডিয়াম থেকে নিয়ে শুরু করে তিনি অনেক কিছু করেছেন। তবে খুবই দুর্ভাগ্য যে এত বছর তিনি যেটা ডিজার্ভ করতেন, যে প্রশংসা ডিজার্ভ করতেন, আমরা কেউ দিতে পারিনি। দ্যাট ইজ ভেরি আনফরচুনেট।’

অনুষ্ঠানে প্রয়াত খালেদা জিয়ার সঙ্গে নিজের একটি স্মৃতি রোমন্থন করেন তামিম। ২০১৩ সালে নিজের বিয়ের দাওয়াত দিতে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা হয়েছিল তামিমের। সেদিনের স্মৃতি মনে করে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলেন, ‘এখনো মনে আছে আমি আমাদের ম্যাডাম খালেদা জিয়ার কাছে গিয়েছিলাম আমার বিয়ের নিমন্ত্রণ নিয়ে। তো অনেক কথার মধ্যে একটা কথা এসেছিল কোকো ভাইকে নিয়ে।

কথা হচ্ছিল, তখন তিনি আমাকে খুবই ইমোশনাল হয়ে একটা কথা বললেন যে, দেখো ওর বিষয়ে এখন কেউ কিছু বলে না। আমি তাকে ওদিন বলেছিলাম যে, না, ম্যাডাম আমি বলব। তবে আনফরচুনেটলি আমিও ব্যর্থ, এত বছরে তাঁকে নিয়ে পাবলিকলি যেভাবে অ্যাপ্রিশিয়েট করা উচিত ছিল, সেটা পারিনি। ওটার জন্য আমি ক্ষমা প্রার্থী তাঁর পরিবারের কাছে।’

এই শাখার আরও খবর

ব্যালট সংকটে উত্তাল দক্ষিণ কোরিয়া, পুনর্নির্বাচনের দাবিতে রাস্তায় হাজারো মানুষ

মেলবোর্ন, ৬ জুন- দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ব্যালটপত্র সংকটের ঘটনায় দেশজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। ভোটগ্রহণে অনিয়ম ও ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগ…

বৈশ্বিক অস্থিরতার মধ্যেও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার

মেলবোর্ন, ৬ জুন- বিশ্বজুড়ে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুই…

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

মেলবোর্ন, ৬ জুন-  ইরান নিজেকে আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং দেশটি পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানোর সক্ষমতা অর্জন…

দিল্লির হোটেল অগ্নিকাণ্ডে ২১ প্রাণহানি, অবহেলার অভিযোগে গ্রেফতার রাঁধুনি

মেলবোর্ন, ৬ জুন-  ভারতের রাজধানী দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে হোটেলের রাঁধুনি কেশব নেগিকে গ্রেফতার করেছে পুলিশ। মর্মান্তিক এই…

১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিলেন কিম জং উন

মেলবোর্ন, ৬ জুন- উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা আরও জোরদার করতে ১০ হাজার টনের একটি আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। একই…

হেবরনে ইসরায়েলি গুলিতে নিহত সাত মাসের ফিলিস্তিনি শিশু

মেলবোর্ন, ৬ জুন- অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au