সর্বশেষ

যুদ্ধের মধ্যেও মাঠে নেমে হৃদয় জয় করল ইরান

  • 4:41 am - March 03, 2026
  • পঠিত হয়েছে:৬২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ০৩ মার্চ-বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা র‍্যাঙ্কিংয়ের ৬৮ নম্বরে অবস্থান ইরানের। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার অবস্থান ২১তম। দুই দলের মাঠের লড়াইয়ে ফল কী হতে পারে, তা আন্দাজ করে নেওয়া কঠিন কিছু না। স্কোরলাইনেও কোরিয়ার পক্ষেই, ৩–০ গোলের বড় ব্যবধানে হেরেছে ইরান। তবে ম্যাচে হারলেও ইরানের মেয়েরা তো আসলে মাঠে নেমেই জিতে গেছে!

দেশের বাতাসে বারুদের গন্ধ। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে একের পর এক বাড়ছে ধ্বংসস্তূপ। নিহত হয়েছেন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে। তবে ইরানের সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। ইরান রেড ক্রিসেন্টের তথ্যনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন।

সেই ধ্বংসস্তূপের মাঝে স্বজনদের রেখে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে মেয়েদের এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলল ইরান। কোরিয়ার মেয়েদের বিপক্ষে তিন গোল হজম করে টুর্নামেন্ট শুরু করল তারা। ম্যাচের ৩৭ মিনিটে চো ইউ–রির গোলে প্রথম এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে পেনাল্টি থেকে কিম হেই–রি এবং ৭৫ মিনিটে ইউ জিন–কোর গোলে বড় জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া।

তবে এটা কেবলই মাঠের স্কোরলাইন। স্বদেশে চলমান ধ্বংসযজ্ঞ, স্বজনদের জীবন নিয়ে শঙ্কার মতো বিষয়গুলো বুকে পাথরচাপা দিয়ে খেলার মাঠে দাঁতে দাঁত চেপে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা কি স্কোরলাইনের চেয়েও বড় নয়? ইরানের মেয়েরা অন্তত সে জন্য একটি করতালি পেতেই পারেন এবং গ্যালারি থেকে সেটা তারা পেয়েছেনও। কোরিয়ার রক্ষণে ইরানের মেয়েরা একটু ভীতির সঞ্চার করলেই করতালি ভেসে এসেছে গ্যালারি থেকে।

২০২২ সালে প্রথমবার এশিয়ান কাপে অংশ নিয়েছিল ইরান। সেবার বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। দ্বিতীয়বারের মতো প্রতিনিধিত্ব করে এবার ‘এ’ গ্রুপে দক্ষিণ কোরিয়া ছাড়া ইরানের বাকি দুই প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ফিলিপাইন। আগামী ৫ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরান খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

এই শাখার আরও খবর

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

মেলবোর্ন, ৬ জুন-  ইরান নিজেকে আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং দেশটি পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানোর সক্ষমতা অর্জন…

দিল্লির হোটেল অগ্নিকাণ্ডে ২১ প্রাণহানি, অবহেলার অভিযোগে গ্রেফতার রাঁধুনি

মেলবোর্ন, ৬ জুন-  ভারতের রাজধানী দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে হোটেলের রাঁধুনি কেশব নেগিকে গ্রেফতার করেছে পুলিশ। মর্মান্তিক এই…

১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিলেন কিম জং উন

মেলবোর্ন, ৬ জুন- উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা আরও জোরদার করতে ১০ হাজার টনের একটি আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। একই…

হেবরনে ইসরায়েলি গুলিতে নিহত সাত মাসের ফিলিস্তিনি শিশু

মেলবোর্ন, ৬ জুন- অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও…

ভারতে প্রথমবার প্রকাশ্যে সমাবেশ করল ‘ককরোচ জনতা পার্টি’, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মেলবোর্ন, ৬ জুন- ভারতের বিভিন্ন জাতীয় পর্যায়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গড়ে ওঠা নতুন আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) প্রথমবারের মতো প্রকাশ্যে বড়…

আমার মেয়ের মৃত্যুর দায় কে নেবে: আট বছরের শিশুকন্যার বাবা

মেলবোর্ন, ৬ জুন- মিরপুরে নৃশংস ধর্ষণ ও হত্যার শিকার আট বছরের শিশুকন্যার বাবা কান্নাজড়িত কণ্ঠে প্রশ্ন তুলেছেন, তার মেয়ের মৃত্যুর দায় কে নেবে। তিনি বলেছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au