আংশিক খুলছে কাতারের আকাশপথ, ক্ষেপণাস্ত্র হামলায় বাংকারে লাখো ইসরায়েলি
মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের প্রেক্ষাপটে কাতার সীমিত পরিসরে তাদের আকাশপথ আবার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে।…
মেলবোর্ন, ০৫ মার্চ- গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার সেমিফাইনালে মুখোমুখি হয়ে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছে কিউইরা।
কলকাতার ইডেন গার্ডেন মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে অভিজ্ঞ পেসার ম্যাট হেনরিকে দলে পেয়েছে নিউজিল্যান্ড। আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনে দলে ফিরেছেন জিমি নিশাম।
টিম সেইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবিন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কোল ম্যাককনি, ম্যাট হেনরি, জিমি নিশাম, লকি ফার্গুসন।
এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রায়ান রিকেলটন, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, কাগিসো রাবাদা, কর্বিন বশ, মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ, লুঙ্গি এনগিদি।
দুই দলের লড়াইয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করবে যে দল, তাদের সামনে শিরোপা জয়ের আর মাত্র এক ধাপ বাকি থাকবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au