সর্বশেষ

সিরিজ থেকে বাদ পড়ায় আইনি লড়াই অভিনেতার

  • 10:36 pm - March 06, 2026
  • পঠিত হয়েছে:২৭৬ বার

মেলবোর্ন, ৬ মার্চ- জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ম্যাটলক’ থেকে হঠাৎই সরিয়ে দেওয়া অভিনেতা ডেভিড ডেল রিও এবার সিবিএস স্টুডিওসের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছেন। গত বছরের শেষ দিকে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর তাকে সেট থেকে বের করে দেওয়া হয় এবং সিরিজটি থেকে তার অভিনীত চরিত্র ‘বিলি মার্টিনেজ’-কে বাদ দেওয়া হয়।

ডেল রিও এখন তার এই বরখাস্তের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে একটি সালিশি বা আরবিট্রেশন দাবি দাখিল করেছেন। তার আইনজীবী শন হলি বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন যে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত সেই সব মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগের বিরুদ্ধে যা তার মক্কেলের পেশাদার ও সামাজিক সম্মানের ব্যাপক ক্ষতি করেছে।

আইনজীবী হলির মতে, সালিশি চলাকালীন ডেভিড ডেল রিও এমন কিছু রিয়েল-টাইম টেক্সট মেসেজ এবং প্রমাণ উপস্থাপন করবেন যা তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে সরাসরি ভুল প্রমাণ করবে। তিনি অভিযোগ করেছেন যে, অভিনেতাকে বরখাস্ত করার আগে এই প্রমাণগুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি। ডেল রিও আশা করছেন, সঠিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হবে এবং তিনি তার হারানো সম্মান ফিরে পাবেন।

উল্লেখ্য যে, অভিনেতার চুক্তির শর্ত অনুযায়ী তিনি বিষয়টি প্রকাশ্যে আদালতে না নিয়ে গিয়ে ব্যক্তিগত সালিশি বা আরবিট্রেশনের মাধ্যমে সমাধান করতে বাধ্য।

গত অক্টোবরে যখন এই অভিযোগ সামনে আসে, তত দিনে ডেভিড ডেল রিও সিরিজের দ্বিতীয় সিজনের সাতটি পর্বের শুটিং শেষ করে ফেলেছিলেন। সম্প্রতি সিরিজের একটি পর্বে তার আকস্মিক অনুপস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে দেখানো হয়েছে যে তার অভিনীত চরিত্রটি মারাত্মক অসুস্থ।

ডেল রিও-র এই বিদায়ে তার সহ-অভিনেত্রী লেহ লুইস এবং ডেল রিও-র স্ত্রী ক্যাথরিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় পাল্টাপাল্টি পোস্ট ঘিরেও উত্তজনা তৈরি হয়েছিল। লেহ লুইস যেখানে ‘শক্তি ও ভালোবাসার সঙ্গে এগিয়ে যাওয়ার’ কথা বলেছিলেন, সেখানে ডেল রিও-র স্ত্রী সরাসরি লেহ-এর নাম উল্লেখ করে তাদের পরিবারের ক্ষতির জন্য তাকেই দায়ী করেছিলেন। বর্তমানে বিষয়টি আইনি মোড় নেওয়ায় হলিউডে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

সূত্র: ভ্যারাইটি

এই শাখার আরও খবর

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

ধামরাইয়ের ৫২০ কেজির অষ্টধাতুর দুর্গাপ্রতিমা, হবে না বিসর্জন

ওটিএন বাংলা ডেস্ক: ঢাকার ধামরাইয়ের বণিকবাড়িতে ৫২০ কেজি ওজনের অষ্টধাতুর দুর্গাপ্রতিমার পূজা চলছে। আগামীকাল বুধবার পূজা শেষে এটি দেওয়া হবে না বিসর্জন। এটিই এখানকার রীতি।…

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au