সর্বশেষ

জুনিয়র এনটিআরকে দেখতে হাসপাতালে ভক্তদের ঢল, নিয়ন্ত্রণে লাঠিচার্জ

  • 8:20 pm - March 09, 2026
  • পঠিত হয়েছে:১৫১ বার
জুনিয়র এনটিআরকে দেখতে হাসপাতালে ভক্তদের ঢল, নিয়ন্ত্রণে লাঠিচার্জ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ মার্চ- ভারতের বেঙ্গালুরুতে একটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর উপস্থিত হলে সেখানে হাজারো ভক্তের ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। প্রিয় তারকাকে একনজর দেখতে ভক্তদের উপচে পড়া ভিড়ের কারণে এক পর্যায়ে হাসপাতাল প্রাঙ্গণ কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পুলিশকে লাঠিচার্জ করতে হয়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কাটতে যান জুনিয়র এনটিআর। তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকেই হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড় বাড়তে থাকে। দুপুরের দিকে সেই ভিড় এতটাই বেড়ে যায় যে হাসপাতালের ভেতর-বাইরে হাজার হাজার মানুষ জড়ো হন।

প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখার আশায় ভক্তরা হুড়োহুড়ি শুরু করলে এক পর্যায়ে পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের ভেতরে মানুষের চাপ বাড়তে থাকলে একটি চলন্ত সিঁড়ি বা এস্কেলেটর ভেঙে পড়ে। এ সময় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একজন ভক্ত এস্কেলেটরের ওপর পড়ে গিয়ে আহত হন।

ভিড় সামলাতে অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও হিমশিম খেতে থাকেন। তারা ভক্তদের সরিয়ে অভিনেতার জন্য পথ তৈরি করার চেষ্টা করলেও জনস্রোতের চাপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে ভক্তদের ছত্রভঙ্গ করে দেয়।

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, হাসপাতালের মতো একটি সংবেদনশীল স্থানে এত বড় আয়োজনের আগে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন নেওয়া হয়নি। নেটিজেনদের একাংশের মতে, অনুষ্ঠানের আয়োজকদের অব্যবস্থাপনার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তারা আরও প্রশ্ন তুলেছেন, একটি হাসপাতালের ভেতরে এত মানুষের প্রবেশের অনুমতি কীভাবে দেওয়া হলো এবং সেখানে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা কেন রাখা হয়নি।

উল্লেখ্য, দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআরকে সর্বশেষ ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড চলচ্চিত্র War 2-এ দেখা গেছে। এই সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক ঘটে তার। বর্তমানে তিনি নতুন চলচ্চিত্র Dragon-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছে

 

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au