সর্বশেষ

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব:

ইন্ডিয়া গেটে বলিউডের ইভেন্ট স্থগিত

  • 2:11 pm - March 10, 2026
  • পঠিত হয়েছে:২৩ বার
মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাত ও বৈশ্বিক অস্থিরতার প্রভাব পড়েছে বলিউডেও! আসন্ন বিগ বাজেটের সিনেমা ‘রামায়ণ’ এর প্রোজেক্টে মূলত পড়েছে যুদ্ধের প্রভাব। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ মার্চ-  মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাত এবং বৈশ্বিক অস্থিরতার প্রভাব এবার পড়েছে বলিউডেও। বহুল প্রতীক্ষিত বড় বাজেটের সিনেমা ‘রামায়ণ’ ঘিরে পরিকল্পিত একটি বড় আয়োজন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিনেতা রণবীর কাপুর অভিনীত এই সিনেমার টিজার ও ফার্স্ট লুক প্রকাশ উপলক্ষে দিল্লির ইন্ডিয়া গেটে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত সেই আয়োজন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, চলতি মাসের শেষ দিকে রামনবমী উপলক্ষে এই বিশেষ আয়োজনের পরিকল্পনা করেছিলেন পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা। অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী থেকে শুরু করে বলিউডের শীর্ষ তারকাদের উপস্থিত থাকার কথা ছিল।

কিন্তু বিশ্বজুড়ে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এমন বড় ও জাঁকজমকপূর্ণ আয়োজন করা সমীচীন হবে না বলে মনে করছেন নির্মাতারা। তাই আপাতত ইন্ডিয়া গেটে পরিকল্পিত হাই-ভোল্টেজ ইভেন্টটি স্থগিত করা হয়েছে।

এর আগে এই সিনেমার জন্য অভিনেতা রণবীর কাপুরের কঠোর প্রস্তুতির খবরও আলোচনায় আসে। পৌরাণিক চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে তিনি দীর্ঘ সময় ধরে বিশেষ প্রশিক্ষণ ও জীবনযাত্রায় পরিবর্তন এনেছেন। সিনেমাটিতে সীতা চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবী।

ভক্তরা দীর্ঘদিন ধরে রাম ও সীতা চরিত্রে রণবীর কাপুর ও সাই পল্লবীকে দেখার অপেক্ষায় থাকলেও বৈশ্বিক উত্তেজনার কারণে সেই অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।

তবে বড় আয়োজনের পরিবর্তে নির্মাতারা এখন সামাজিকমাধ্যমের মাধ্যমে সিনেমাটির টিজার বা ডিজিটাল ঝলক প্রকাশের বিষয়টি বিবেচনা করছেন।

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ বন্ধ করলে ইরানে ‘২০ গুণ কঠোর হামলা’: ট্রাম্পের হুঁশিয়ারি

মেলবোর্ন, ১০ মার্চ: হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ বন্ধ করার কোনো চেষ্টা করলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র “২০ গুণ বেশি কঠোর হামলা” চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন…

বাহরাইনে মার্কিন সেনাদের অবস্থানকৃত হোটেলে ড্রোন হামলার দাবি ইরানের

মেলবোর্ন, ১০ মার্চ- ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বাহরাইনের একটি হোটেলে সফল ড্রোন হামলা চালানো হয়েছে, যেখানে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন।…

ব্রাজিলে ফুটবল ফাইনালে ইতিহাস: এক ম্যাচে ২৩ লাল কার্ড

মেলবোর্ন, ১০ মার্চ- ব্রাজিলে অনুষ্ঠিত মিনেইরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রুজেইরো ও অ্যাতলেতিকো মিনেইরোর ম্যাচ এক রেকর্ডে পরিণত হয়েছে। শেষ মুহূর্তে মাত্র ৩০ সেকেন্ড বাকি…

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবাহিনীর দুই সদস্য নিহত

মেলবোর্ন, ১০ মার্চ- রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন আয়েশা সিদ্দিকা অন্যন্যা এবং শেখ…

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি কার্যকর হলে বছরে ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারানোর আশঙ্কা: সিপিডি

মেলবোর্ন, ১০ মার্চ- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি কার্যকর হলে সরকারের রাজস্ব আয় বছরে প্রায় ১ হাজার ৩২৭ কোটি টাকা কমতে পারে বলে সতর্ক করেছে বেসরকারি গবেষণা…

জীবন বাঁচল, জরায়ু হারাল ধর্ষণের শিকার ৭ বছরের শিশু

মেলবোর্ন, ১০ মার্চ- নেত্রকোণার বারহাট্টা উপজেলায় ধর্ষণের শিকার ৭ বছর বয়সী এক শিশু মেয়েকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au