সর্বশেষ

অস্ট্রেলিয়ায় আশ্রয় পেয়েও প্রত্যাখ্যান ইরানি ফুটবলারের

  • 4:19 am - March 12, 2026
  • পঠিত হয়েছে:২৫৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ মার্চ- অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব গ্রহণ করার পরও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন ইরানের এক নারী ফুটবলার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, বুধবার সকালে ওই খেলোয়াড় আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে গিয়ে ইরানি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে টনি বার্ক বলেন, “অস্ট্রেলিয়ায় মানুষের মত পরিবর্তনের এবং ভ্রমণের স্বাধীনতা রয়েছে। তিনি যে প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তাকে সম্মান জানাই।”

এর আগে ওই ফুটবলারসহ ইরানের নারী ফুটবল দলের মোট সাত সদস্য অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় নিতে সম্মত হয়েছিলেন। এখন বাকি ছয় নারী খেলোয়াড়কে নিরাপত্তার কারণে আলাদা স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আশ্রয় প্রত্যাখ্যান করা খেলোয়াড় দূতাবাসের সঙ্গে যোগাযোগের সময় অন্যদের অবস্থান জানিয়ে দেওয়ায় এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত মাসে এএফসি এশিয়ান কাপে অংশ নিতে অস্ট্রেলিয়ায় আসে ইরানের নারী ফুটবল দল। টুর্নামেন্ট চলাকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা ইরানের ভেতরে উত্তেজনা তৈরি করে। এর মধ্যে গ্রুপপর্বের প্রথম ম্যাচের আগে জাতীয় সংগীত না গাওয়ায় খেলোয়াড়দের বিরুদ্ধে দেশে সমালোচনা শুরু হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাদের “যুদ্ধকালীন বিশ্বাসঘাতক” বলেও আখ্যা দেয়।

এই পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকেই, যার মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

এশিয়ান কাপ থেকে বিদায় নেওয়ার পর গত মঙ্গলবার রাতে দলটি অস্ট্রেলিয়া ছাড়ে। তবে সিডনিতে ইরানি বংশোদ্ভূত অস্ট্রেলীয়দের একটি অংশ টিম হোটেল ও বিমানবন্দরের সামনে অবস্থান নিয়ে খেলোয়াড়দের দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তাদের আশঙ্কা, ইরানে ফিরলে ফুটবলারদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

অস্ট্রেলিয়ার কর্মকর্তারা দলটি সিডনি ছাড়ার সময় প্রতিটি খেলোয়াড়কে আলাদাভাবে মানবিক আশ্রয়ের প্রস্তাব দেন। স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, কোনো চাপ ছাড়াই খেলোয়াড়দের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এরপর দলের এক সাপোর্ট স্টাফসহ মোট সাতজন আশ্রয়ের প্রস্তাব গ্রহণ করেন এবং তাদের জন্য সাময়িক মানবিক ভিসার ব্যবস্থা করা হয়, যা ভবিষ্যতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি করতে পারে।

প্রাথমিকভাবে আশ্রয়ের বিষয়ে সম্মতি দেওয়া খেলোয়াড়দের মধ্যে ছিলেন অধিনায়ক জাহরা গানবারি, ফাতেমেহ পাসানদিদেহ, জাহরা সারবালি, আতেফেহ রামেজানিজাদেহ ও মোনা হামুদি।

ইরানি শরণার্থী বিষয়ক আইনজীবী আরা রাসুলি বলেন, যারা দেশে ফিরেছেন তারা গুরুতর ঝুঁকিতে থাকতে পারেন। তাঁর মতে, পরিবারকে আটক করা বা সম্পত্তি দখলের মতো হুমকির কারণে অনেক খেলোয়াড়ই শেষ পর্যন্ত দেশে ফেরার সিদ্ধান্ত নিচ্ছেন।

এই শাখার আরও খবর

বিদায়ের সুরে বিষণ্ন দশমী, আগামী শরতে ফেরার অপেক্ষা

আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের রঙ আর বিদায়ের বিষণ্নতা মিশ্রিত আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর)…

বাংলাদেশিদের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে

সরকারের ঋণ বাড়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষে দেশের মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী,…

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।…

পলিন হ্যানসনকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য:রক্ষণশীল জোট গঠনে দূরত্বে কোয়ালিশন ও ওয়ান নেশন

অস্ট্রেলিয়ার রাজনীতিতে লেবার সরকারকে ক্ষমতাচ্যুত করতে রক্ষণশীল দলগুলোর ঐক্যের আহ্বান উঠেছে। কিন্তু পলিন হ্যানসন ও অ্যাঙ্গাস টেলরের অবস্থান, নেতৃত্বের প্রশ্ন এবং আসন ভাগাভাগি নিয়ে মতপার্থক্য…

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au