সর্বশেষ

গোলবন্যার ম্যাচে চেলসিকে ৫–২ গোলে হারাল পিএসজি

  • 2:29 pm - March 12, 2026
  • পঠিত হয়েছে:১২৯ বার

মেলবোর্ন, ১২ মার্চ- রোমাঞ্চকর সাত গোলের ম্যাচে ইংলিশ ক্লাব চেলসিকে ৫–২ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের পথে বড় সুবিধা নিয়ে নিয়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সাঁ জার্মাঁ (পিএসজি)। প্যারিসে বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে দাপুটে এই জয় পায় লুইস এনরিকের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ১০তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ব্রাডলি বারকোলা। ডান দিক থেকে উসমান দেম্বেলের ক্রস বক্সে পৌঁছালে জোয়াও নেভেস হেড করে বল বাড়িয়ে দেন, সেখান থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান বারকোলা।

২৮তম মিনিটে সমতা ফেরায় চেলসি। আর্জেন্টাইন মিডফিল্ডার এন্সো ফের্নান্দেসের পাস পেয়ে ডি-বক্সে নিচু জোরালো শটে গোল করেন ডিফেন্ডার মালো গুস্তো।

তবে বিরতির আগেই আবার এগিয়ে যায় পিএসজি। নিজেদের অর্ধ থেকে দিজিরে দুয়ের পাস ধরে দ্রুত এগিয়ে যান উসমান দেম্বেলে। বক্সে ঢুকে চেলসির ডিফেন্ডার ওয়েসলি ফোফানাকে কাটিয়ে নিচু শটে গোল করে দলকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন ফরাসি এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে আবার ম্যাচে ফেরে চেলসি। ৫৭তম মিনিটে পেদ্রো নেতোর দারুণ পাস থেকে সহজ সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরান এন্সো ফের্নান্দেস।

এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় চেলসির গোলরক্ষক ফিলিপ ইয়োর্গেনসেনের একটি বড় ভুল। ৭৪তম মিনিটে সতীর্থের ব্যাক-পাস থেকে বল নিয়ন্ত্রণ করতে গিয়ে ভুল করেন তিনি। সুযোগ বুঝে বল কেড়ে নেন ব্রাডলি বারকোলা, এরপর বল পেয়ে লব শটে গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া। এতে তৃতীয়বারের মতো এগিয়ে যায় পিএসজি।

ম্যাচের শেষদিকে ব্যবধান আরও বাড়ায় স্বাগতিকরা। ৮৬তম মিনিটে উইলিয়াম পাচোর পাস ধরে বক্সের বাইরে জায়গা তৈরি করে ডান পায়ের দুর্দান্ত শটে গোল করেন জর্জিয়ান তারকা খাভিচা কাভারাৎস্খেলিয়া।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবারও গোল করেন কাভারাৎস্খেলিয়া। আশরাফ হাকিমির পাস পেয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে নিচু শটে বল জালে পাঠিয়ে ম্যাচে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।

এই জয়ের ফলে কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে বড় সুবিধা পেল পিএসজি। আগামী মঙ্গলবার লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে। তবে তিন গোলের ঘাটতি পুষিয়ে নেওয়া চেলসির জন্য বেশ কঠিন হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে অন্যতম চমক নরওয়ের ক্লাব বোদো/গ্লিম্ট তাদের দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে। শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠে পর্তুগালের স্পোর্তিং সিপিকে ৩–০ গোলে হারিয়েছে তারা।

এই জয়ে আসরে টানা পঞ্চম জয় পেল নরওয়ের ক্লাবটি। এর আগে গ্রুপ পর্বে ম্যানচেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদের মতো শক্তিশালী দলকে হারিয়ে আলোচনায় আসে তারা। পরে প্লে-অফে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে দুই লেগেই হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে বোদো/গ্লিম্ট।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au